শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ ক্ষমতায় না আসলে কিছুই পাওয়া যায় না : মতিয়া চৌধুরী

শেরপুরের নালিতাবাড়িতে মুজিব শতবর্ষ মঞ্চে বক্তব্য দিচ্ছেন বেগম মতিয়া চৌধুরী। ছবি : কালবেলা
শেরপুরের নালিতাবাড়িতে মুজিব শতবর্ষ মঞ্চে বক্তব্য দিচ্ছেন বেগম মতিয়া চৌধুরী। ছবি : কালবেলা

জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই আপনারা কিছু পান। আর না আসলে আপনারা কিছুই পান না। এটাই হলো বাস্তবতা।

তিনি বলেন, ‘কোনো কিছু পাওয়ার জন্যই শেখ হাসিনাকে দরকার। এই কথাটা মাথায় রাখলেই আপনাদের ছেলে-মেয়েরা পড়াশোনা করে, মসজিদ, মাদ্রাসা, রাস্তা-ঘাট, স্কুল-কলেজ সবকিছুই সুন্দরভাবে সাজিয়ে তুলবে। দেশ এগিয়ে যাবে। নালিতাবাড়ির মানুষ সুন্দরভাবে চলবে। আমি যা দিচ্ছি তা যেন নয়-ছয় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আগামীতে আমরা যাতে আরও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি। এই প্রত্যাশায় সব সময়।’

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে শেরপুরের নালিতাবাড়িতে উপজেলা অডিটোরিয়াম ও মুজিব শতবর্ষ মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বেগম মতিয়া চৌধুরী।

এর আগে সকালে উপজেলার কাপাসিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও ইউনিয়নবাসীর মধ্যে নগদ অর্থ ও কম্বল বিতরণ করে দিনের কার্যক্রম শুরু করেন তিনি। পরে মুজিব শতবর্ষ মঞ্চ এবং উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বিতরণ কাজ শেষ করে নকলায় আসেন।

তিনি টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্প থেকে নালিতাবাড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নবাসী, ইমাম-মুয়াজ্জিন, নৈশপ্রহরী, ঠাকুর, সেবায়েত, পাল পুরোহিতদের মাঝে কম্বল বিতরণ, মসজিদসমূহে টিন ও নগদ অর্থ বিতরণ, ইবতেদায়ি মাদ্রাসায় দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত টপ-টুয়েন্টি এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ এবং কওমি মাদ্রাসাসমূহে অনুদান সহযোগিতার লক্ষ্যে এসব প্রণোদনা বিতরণ করছেন।

এ সময় মতিয়া চৌধুরীর সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী আফিসার খ্রিস্টফার হিমেল রিছিল, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ি সার্কেল) দিদারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম মোস্তাফা কামাল, কেন্দ্রীয় নেতা গোপাল চন্দ্র সরকার, রাশিদা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সরকার গোলাম ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজি আমিনুল ইসলাম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দীক, ওসি এমদাদুল হক প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: রিউমর স্ক্যানার

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

১০

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

১১

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

১২

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

১৩

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

১৪

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

১৫

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

১৬

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

১৭

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

১৮

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

১৯

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

২০
X