বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নামে মামলা

রাহেল সিরাজ। ছবি : সংগৃহীত
রাহেল সিরাজ। ছবি : সংগৃহীত

সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজসহ অর্ধ শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা করেছেন সংগঠনটির এক কর্মী। তার নাম রাজীব আহমদ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সিলেটের বিশ্বনাথের ৩ নম্বর আমলি আদালতে এই মামলার আবেদন করেন রাজীব।

রাজীব বিশ্বনাথ উপজেলার হরিকলস গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি পার্থ সারথি দাশের অনুসারী হিসেবে পরিচিত।

সিলেটের বিশ্বনাথে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনায় এ মামলা দায়ের করেন রাজিব। ওই মামলায় আসামি করা হয়েছে বর্তমান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে।

জানা যায়, ২৭ সেপ্টেম্বর বিকেলে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তের জের ধরে বিশ্বনাথ পৌর শহরে ছাত্রলীগের দুটি গ্রুপ পাল্টাপাল্টি মিছিল বের করে। কমিটি বিলুপ্ত ঘোষণার খবরে জেলা কমিটির প্রতি সন্তোষ প্রকাশ করে ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম ও জাকির হোসেন মামুনের নেতৃত্বাধীন গ্রুপ প্রথমে মিছিল বের করেন।

এদিকে জেলা কমিটির সভাপতি সম্পাদকের সিদ্ধান্তের বিরোধিতা করে পাল্টা মিছিল বের করেন উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাস পাপ্পু। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পার্থ সারথী দাস পাপ্পুকে প্রধান আসামি করে আদালতে মামলা করেন সিরাজুল ইসলাম পক্ষের ছাত্রলীগ নেতা মাসুদ আহমদ রিপন। গত মঙ্গলবার (১৭ অক্টোবর) সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আদালতে এই মামলাটি দায়ের করা হয়।

মামলার অন্যান্য আসামিরা হলেন শরিষপুর গ্রামের রুহেল খান (৩৬), মাসুম (২২), মাসুম আহমদ (২১), আমতৈল গ্রামের হুমায়ুন আহমদ (৪০), হরিকলস গ্রামের রাজীব আহমদ (২২), বরইগাঁও গ্রামের আফসর আহমদ শিমুল, দলিপাড়া গ্রামের নুরুল ইসলাম নাহিদ (২২)।

পরে এই মামলার খবর পেয়ে আদালতে পাল্টা মামলা করেন পার্থ সারথী দাস পাপ্পুর পক্ষের রাজিব আহমদ।

তার এই মামলায় প্রধান আসামি করা হয়েছে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমনকে। সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজকে হুকুমের আসামি করা হয়েছে।

মামলার বাকি আসামিরা হলেন উপজেলা যুবলীগ নেতা রাজু আহমদ খান (৩২), ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম (৩০), সিরাজুল ইসলাম (২৯), শামীম আহমদ (৩৫), আবিদুর রহমান (২৬), জাকির হোসনে মামুন (২৭), রিপন মিয়া (২৫), মুহিবুর রহমান সুইট (৩৮), আসলাম মিয়া (২৫), জহির আলী (২৪), কামরান আহমদ (২৫) ও শুভ চন্দ (২৬)। এ মামলায় অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, আদালতে মামলা হয়েছে। এখনও কাগজ তাদের হাতে পৌঁছায়নি। সেটি পাওয়ার পর পরবর্তী আইনিব্যবস্থা নেওয়া হবে। তবে উভয়পক্ষের পাল্টাপাল্টি মামলায় বিশ্বনাথ উপজেলাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা

উখিয়ায় পৃথক স্থান থেকে দুটি বার্মিজ অজগর উদ্ধার, পরে অবমুক্ত

বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

১০

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১১

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

১২

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

১৩

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

১৪

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১৬

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১৭

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১৮

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৯

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

২০
X