মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ
মাটির কাছে, মানুষের কাছে

‘ভ্রাম্যমাণ ভূমি সেবা’ সাড়া জাগিয়েছে তৃণমূলে

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভ্রাম্যমাণ ভূমি সেবা চালু। ছবি : কালবেলা
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভ্রাম্যমাণ ভূমি সেবা চালু। ছবি : কালবেলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তৃণমূলে সাড়া জাগিয়েছে এসিল্যান্ডের সৃজনশীল উদ্যোগ ‘ভ্রাম্যমাণ ভূমি সেবা’ কার্যক্রম। কাঙ্ক্ষিত ভূমি সেবা প্রাপ্তি নিশ্চিতে এমন অভিনব উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়ে এ কার্যক্রম চলমান রাখার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। তাদের মতে এ কার্যক্রমের ফলে অফিসে না গিয়েই কাঙ্ক্ষিত সেবা পাওয়ায় সময় ও অর্থ দুটোই বেঁচে গেছে।

জানা গেছে, ‘মাটির কাছে, মানুষের কাছে’ এ স্লোগানকে সামনে রেখে গত ৭ অক্টোবর ‘ভ্রাম্যমাণ ভূমি সেবা’ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনের ১৫ দিনে মাটিরাঙ্গার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় অফিস পরিদর্শন করেছেন মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন। এ সময় তিনি নামজারি শুনানি ও রেকর্ড সংশোধনসহ সব ধরনের ভূমি সেবা প্রদান করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৫ দিনে ‘ভ্রাম্যমাণ ভূমি সেবা’ প্রদানকালে ৫১টি নামজারি শুনানি করা হয়েছে। একইসঙ্গে সরেজমিনে রেকর্ড/খতিয়ান সংশোধন করা হয়েছে ৫০টি, জমাবন্দির নকল প্রদান করা হয়েছে ৪১ জনকে। এ ছাড়া একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে পাঁচ শতাধিক গণশুনানি ও জমিসংক্রান্ত নানা সমস্যার সমাধান করেছেন মো. মেজবাহ উদ্দিন।

ভ্রাম্যমাণ ভূমিসেবা উদ্যোগটি এরই মধ্যে প্রান্তিক পর্যায়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। ভূমি অফিস ও সেবা নিয়ে স্থানীয় সেবাগ্রহীতা মফিজুল ইসলাম বলেন, ‘আগে আমরা যে কোনো সেবার জন্য অফিসে গিয়ে ঘুরতাম। এখন ভূমি অফিসই মানুষের কাছে এসেছে।’

ভ্রাম্যমাণ ভূমি সেবা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে স্থানীয় মো. আব্দুল করিম বলেন, ‘এ কাজের ফলে আমাদের অর্থ ও সময় দুই-ই বাঁচবে। দালালের খপ্পরে পড়তে হবে না।’

এদিকে ভ্রাম্যমাণ ভূমি সেবা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামসুল হক। তিনি সাধারণ মানুষের চাহিদা পূরণে বিচক্ষণতাপূর্ণ সৃজনশীল ভাবনাশক্তি প্রয়োগের জন্য সরকারের এসিল্যান্ডকে অভিনন্দন জানিয়েছেন। এ সেবা চলমান রাখার দাবিও জানিয়েছেন মেয়র। ভ্রাম্যমাণ ভূমি সেবার ফলে ভূমিসংক্রান্ত কাজের ইতিবাচক পরিবর্তন ঘটবে জানিয়ে তিনি বলেন বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে এটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’

পাহাড়ের দুর্গমতার কারণে যাতায়াতে কিছু জটিলতা হয় সেজন্য সাধারণ মানুষের কাছে দিতে এটি একটি অনন্য উদ্যোগ জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেইজি চক্রবর্তী বলেন, ‘সাপ্তাহের একদিন হলেও জনগণের দোড়গোড়ায় গিয়ে ভূমি অফিস ভ্রাম্যমাণ সেবা প্রদান করবে।’

২০৩০ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ভূমি সেবা নিশ্চিত করতেই এমন উদ্যোগ বলে জানিয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘ভ্রাম্যমাণ ভূমি সেবার মধ্য দিয়ে সবুজ পাহাড়ে নতুন দিগন্তের সূচনা হলো।’

তিনি বলেন, ‘দালালের দৌরাত্ম্য ও নাগরিকদের খরচ কমাতে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে এ ভ্রাম্যমাণ ভূমি সেবাটি চালু করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X