বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০১:৫৭ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় হামুন, কলাপাড়ায় প্রস্তুত ১৯০ আশ্রয়কেন্দ্র

কলাপাড়ায় উত্তাল হচ্ছে সাগর। ছবি : কালবেলা
কলাপাড়ায় উত্তাল হচ্ছে সাগর। ছবি : কালবেলা

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে উপকূলীয় অঞ্চল পটুয়াখালীর কলাপাড়ায় বৃষ্টি হচ্ছে। বাড়ছে বাতাসের গতিবেগ। উপজেলায় মেঘলা আকাশ। সকাল থেকে সূর্যের দেখা নেই। ঘূর্ণিঝড়ের এমন প্রভাব পড়তে শুরু করায় উপজেলায় প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। প্রস্তুত করা হয়েছে ১৭০টি আশ্রয়কেন্দ্র ও ২০টি মুজিবকেল্লা। নিরাপদ স্থানে অবস্থান গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরকারি আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য উপজেলা প্রশাসন ও সিপিপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর -১০ থেকে জানা যায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্যে বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় হামুন উত্তর পূর্বদিক অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তর হয়েছে। আগামীকাল দুপুরের মধ্যে কলাপাড়া অঞ্চল অতিক্রম করতে পারে।

কলাপাড়া উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, ‘ইতিমধ্যে প্রতিটি ইউনিটের টিম লিডারকে সতর্কসংকেত দেওয়ার জন্য বলে দিয়েছি। আমারও প্রস্তুতি সম্পন্ন করেছি।’

কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘১৭০টি আশ্রয়কেন্দ্র ও ২০টি মুজিবকেল্লা প্রস্তুত করা হয়েছে।’ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় হামুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X