বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০২:৩৮ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ
ঘূর্ণিঝড় হামুন

বরগুনায় প্রস্তুত ৬৪২ আশ্রয়কেন্দ্র

ঘুর্ণিঝড় হামুন মোকাবিলায় বরগুনায় জরুরি সভা। ছবি : কালবেলা
ঘুর্ণিঝড় হামুন মোকাবিলায় বরগুনায় জরুরি সভা। ছবি : কালবেলা

বরগুনায় ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বরগুনার ৬৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মুহা. রাফিকুল ইসলাম।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর মহাবিপদ সংকেতের কথা জানিয়ে, ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। এ ছাড়াও জেলার ৬৪২টি আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুস ছালাম, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কবির, এডিসি জেনারেল ফয়সাল আহমেদ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকসহ জেলার সব দপ্তরের কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় হামুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১০

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১১

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১২

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৩

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৪

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৫

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৬

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৭

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৮

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৯

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

২০
X