জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ধর্মপ্রতিমন্ত্রীকে কটাক্ষ করে পদ হারালেন ছাত্রলীগ নেতা

ছাত্রলীগ নেতা মো. মোস্তাক আহমেদ। ছবি : কালবেলা
ছাত্রলীগ নেতা মো. মোস্তাক আহমেদ। ছবি : কালবেলা

ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করে পোস্ট করায় জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. মোস্তাক আহমেদকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) উপজেলা ছাত্রলীগের সভাপতি নূরে আজাদ ইমরান ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ অব্যাহতি দেওয়া হয়।

চিঠিতে জানানো হয়, ইসলামপুর উপজেলা ছাত্রলীগের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী, গাইবান্ধা ইউনিয়ন শাখার সহসভাপতি মো. মোস্তাক আহাম্মেদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

কেন তার বিরুদ্ধে স্থায়ীভাবে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে উপযুক্ত কারণসহ লিখিত জবাব চাওয়া হয়েছে। লিখিত এ জবাব পরবর্তী তিন দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ছাত্রলীগের উপজেলা শাখার দপ্তর সেল বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চেয়ে বারবার ফোন করেও মোস্তাক আহমেদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নূরে আজাদ ইমরান জানান, ‘ইতোপূর্বে তাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতি দেওয়া হয়েছিল, তখন তাকে ক্ষমা করা হয়েছিল। এবারও সে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। তিন দিনের মধ্যে যথাযথ জবাব দিতে না পারলে তাকে স্থায়ী বহিষ্কারের পদক্ষেপ নেওয়া হবে।’

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন জানান, ‘উপজেলার গুঠাইলে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে ধর্মপ্রতিমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করে মোস্তাক দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। তাই তার বিরুদ্ধে এ ব্যবস্থা।’

শনিবার (২১ অক্টোবর) উপজেলার চিনাডুলি ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাউল সংগীত পরিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।

সেদিন গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রীয় শোক দিবস থাকায় দলীয় নেতাকর্মীদের একটি অংশ এবং সাধারণ মানুষ প্রতিবাদ করে অনুষ্ঠান পণ্ড করে দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা নিপুণ।

চিনাডুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় ধর্মপ্রতিমন্ত্রী দুলালকে নেতিবাচক পোস্ট করেন ছাত্রলীগ নেতা মোস্তাক আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১০

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

১১

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

১২

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

১৩

রিজার্ভ আরও বাড়ল

১৪

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

১৫

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

১৬

মিসর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

১৭

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩

১৮

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক

১৯

সরকারি সম্পত্তি আত্মসাৎ / সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

২০
X