লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তায় এ এম আব্দুল্লাহ

নড়াইলের লোহাগড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তায় এ এম আব্দুল্লাহ। ছবি : কালবেলা
নড়াইলের লোহাগড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তায় এ এম আব্দুল্লাহ। ছবি : কালবেলা

নড়াইলের লোহাগড়া পৌরসভাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও অর্থ সহযোগিতা করেছেন নড়াইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী লে. কমান্ডার (অব.) এ এম আব্দুল্লাহ। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী।

রোববার ও সোমবার (২২-২৩ অক্টোবর) দুদিন সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ এম আব্দুল্লাহ দলীয় নেতাকর্মীদের নিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণার অংশ হিসেবে লোহাগড়া পৌরসভাধীন ‍বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি সকল সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ ছাড়া তিনি প্রত্যেক পূজামণ্ডপে উপহার হিসেবে ৫ হাজার টাকা প্রদান করেন।

কুশল বিনিময়কালে এ এম আব্দুল্লাহ বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। আমরা সকলে এদেশের নাগরিক, আমরা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে এ উৎসব পালন করবো। আমরা একে অপরের পরিপূরক।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার দেশের উন্নয়ন হয়েছে। উল্টো দিকে বিএনপি-জামায়াত যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন থেমে গিয়েছে। এ কারণে জাতীর পিতার স্বপ্ন বাস্তবায়ন ও দেশের উন্নয়ন ধরে রাখতে হলে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে হবে। এজন্য দল যাকেই নমিনেশন দেবে সকল ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।’

তিনি আরও বলেন, ‘দল যদি আমাকে নমিনেশন দেয় এবং আপনাদের সবার ভোটে আমি বিজয়ী হতে পারি। আমি নড়াইল-২ আসনের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো, অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করায় নিজেকে নিয়জিত রাখবো।’

পূজামন্ডপ পরিদর্শনের সময় এ এম আব্দুল্লাহর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মোল্যা, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক শরিফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হাসান বিশ্বাস, লোহাগড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোজাম খানসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

১০

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

১১

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

১২

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

১৩

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

১৪

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

১৫

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

১৬

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১৭

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১৮

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

১৯

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

২০
X