দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদলনেতা বুলেট গ্রেপ্তার

জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেট। ছবি : কালবেলা
জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেট। ছবি : কালবেলা

রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেটকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় দুর্গাপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোররাতে দুর্গাপুর উপজেলার হোজা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। দুর্গাপুর থানার ওসি নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, গ্রেপ্তার বুলেট দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা এবং জননিরাপত্তা বিঘ্নিত করার পরিকল্পনা করে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে তাকে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন কালবেলাকে বলেন, ২৮ তারিখে ঢাকায় বিএনপি মহাসমাবেশ রয়েছে। সেখানে যাতে বিএনপির নেতাকর্মীরা যেতে না পারেন, এ কারণে আমাদের দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১০

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১১

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১২

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৩

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৪

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৫

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৬

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৭

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৮

ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X