বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৩:০৩ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে রেলওয়ের কর্মকর্তাকে মারধরের অভিযোগ

স্বেচ্ছাসেবক লীগ নেতা শরীফুজ্জামান শরীফ। ছবি : সংগৃহীত
স্বেচ্ছাসেবক লীগ নেতা শরীফুজ্জামান শরীফ। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে শরীফুজ্জামান শরীফ নামে এক ব্যক্তি টিকিট চেয়ে না পাওয়ায় আরাফাত নামে একজন সহকারী বুকিং ক্লার্ককে কাউন্টারের ভেতরে ঢুকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তির নাম শরীফুজ্জামান শরীফ। তিনি ভৈরব পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় লিখিত অভিযোগ করেন রেলওয়ে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ভৈরব রেলওয়ে টিকেট কাউন্টারে এ ঘটনা ঘটে। আহত সহকারী বুকিং ক্লার্ককে সহকর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে ৫ দিনের বিশ্রাম দেন। এ ঘটনায় বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত তিন ঘণ্টা কাউন্টার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।

ভুক্তভোগী সহকারী বুকিং ক্লার্ক আরাফাত জানান- শরীফুজ্জামান শরীফ ফোন করে বলেন, ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের দুটি টিকিট রাখতে। সাড়ে চারটার দিকে কাউন্টারে গিয়ে টিকিট চাইলে একটি টিকিট ম্যানেজ করে দিই। দুইটা টিকিট দিতে না পারায় কাউন্টারে ঢোকার জন্য চাবি চায়। আমি গেট খুলে দিলে সে আমাকে লাথি দেয় এবং শরীরের বিভিন্নস্থানে কিলঘুষি দেয়। এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে রেলওয়ে থানায় অভিযোগ দিয়েছি।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, বৃহস্পতিবার বিকেলে শরীফুজ্জামান শরীফ নামে স্থানীয় এক ব্যক্তি কাউন্টারে এসে টিকিট চায়। সিটযুক্ত টিকিট নাই বলার পর ক্ষুব্ধ হয়ে কাউন্টারের ভিতরে ঢুকে সহকারী বুকিং ক্লার্ক আরাফাতকে মারধর করেন। আহত বুকিং ক্লার্ককে চিকিৎসা দেওয়া হয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগের কথা জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা শরীফুজ্জামান শরীফ মারধরের ঘটনা অস্বীকার করেন। তবে টিকিট না পাওয়াতে বুকিং ক্লার্কের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়েছে বলে জানান।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ওসি আলীম হোসেন সিকদার জানান, রেলওয়ের সহকারী বুকিং ক্লার্ক আরাফাতকে মারধরের ঘটনায় বৃহস্পতিবার রাতেই একটি অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X