নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

নন্দীগ্রামে বিএনপি-যুবদলের ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়া জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
বগুড়া জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

বগুড়ার নন্দীগ্রামে বঙ্গবন্ধু চত্বর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ৬ জনকে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে। এর আগে সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিষ্ণপুর উত্তরপাড়ার এনামুল হক বাচ্চু (৫৩), বিএনপি নেতা ভাগ-সিমলার আলমগীর হোসেন (৪৫), দামরুল উত্তরপাড়ার জিয়াউল হক (৩৬), বাঁশো দক্ষিণপাড়ার ফুলবর রহমান (৪৫), পৌর যুবদল নেতা ওমরপুর হাটপাড়ার যোবায়ের আহম্মেদ রাজা (৩৪) ও যুবদল নেতা ওমরপুর পশ্চিমপাড়ার আশরাফুল ইসলাম (৩৮)।

নন্দীগ্রাম থানার উপপরিদর্শক বিকাশ চক্রবর্তী কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি ও জামায়াতে ইসলামী রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণার পর শনিবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরের পশ্চিম পাশে সিঙ্গার শো-রুমের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় ঘটনাস্থলে জনসাধারণের ভিড় থাকলেও কেউ হতাহত হননি। বিস্ফোরণের ঘটনার পর ওই রাতেই শ্রমিকলীগ নেতা আরাফাত রহমান বাদী হয়ে বিএনপির চার নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।

এজাহারনামীয় চারজন আসামি হলেন, উপজেলার ভাগ-সিমলা এলাকার আলমগীর হোসেন, তারাটিয়া এলাকার আকবর আলী, কামালকুড়ির এনামুল হক টগর ও নুন্দহ গ্রামের শাহিনুল ইসলাম।

এ ব্যাপারে মন্তব্য নিতে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও উপজেলা বিএনপি ও যুবদলের নেতারা কল রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে বাংলা একাডেমিতে শেষ শ্রদ্ধা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

তরুণ ও গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বিয়ে

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা বাস্তবায়ন কঠিন হলেও সম্ভব: গালিবাফ

দুদককে বাঁচিয়ে রাখতে হবে: বিদায়ী মহাপরিচালক

বিশ্বকাপের মধ্যেও জুলাইয়ের হলিউড উন্মাদনা

নবম পে স্কেল: শতভাগ মূল বেতনসহ সরকারের কাছে দুই প্রস্তাব

নতুন কর্মসূচির ঘোষণা ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের

‘ইসরায়েলের পাওয়া সবচেয়ে বড় বন্ধু ডোনাল্ড ট্রাম্প’

১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

যৌন সম্পর্কের ঘটনায় অ্যান্ড্রুর ‘পিৎজা এক্সপ্রেস অ্যালিবাই’ নিয়েও হয়েছে তদন্ত

১১

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ৮

১২

ঘরের ওপর উল্টে পড়ল পাথরবোঝাই ট্রাক, প্রাণ গেল স্কুলছাত্রীর

১৩

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত

১৪

প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা

১৫

এনআইডির জরুরি সেবা বন্ধ নিয়ে ইসির নতুন আদেশ

১৬

বুনো ফল খেয়ে অসুস্থ ১৪ শিশু

১৭

ভারত ছোট দেশ, তারপরও আমরা অসাধারণ সমর্থন পাই: নেতানিয়াহু

১৮

‘আওয়ামী লীগ করার কারণে প্রতিদিন দশটা জুতার বাড়ি আমার প্রাপ্য’

১৯

স্থলভাগে উঠে এসেছে বঙ্গোপসাগরের নিম্নচাপ

২০
X