চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৯:২৭ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বাসে আগুন

চট্টগ্রামে বাসে আগুনের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
চট্টগ্রামে বাসে আগুনের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিএনপির অবরোধ শুরুর প্রথম দিন সকালে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ছয়টার দিকে নগরের ইপিজেড থানার সল্টগোলা ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এর আগে গতকাল সোমবার রাত ১০টার দিকে নগরের দামপাড়া বাস কাউন্টারের সামনে একটি মিনিবাসে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এ ছাড়া গতকাল রাতে গাজীপুর সিটি করপোরেশন এলাকা ও শ্রীপুর উপজেলায় দুটি বাসে আগুন দেওয়া হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত একটি বেসরকারি এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, সল্টগোলা ক্রসিং এলাকায় একটি বাসে আগুন জ্বলতে তারা দেখেছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইপিজেডের কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। প্রায় আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বাসটির চালকের বরাত দিয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন বলেন, বাসটি যাত্রী তোলার জন্য সল্টগোলা ক্রসিং এলাকায় দাঁড়ায়। ওই সময় যাত্রীবেশে দুজন উঠে বাসে আগুন দিয়ে দ্রুত নেমে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

টাংগাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১০

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

১১

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

১২

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

১৩

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

১৪

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

১৫

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

১৬

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১৭

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১৮

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১৯

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

২০
X