কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ১২:৪৪ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ২

কিশোরগঞ্জে পুলিশ-বিএনপির কর্মীদের সঙ্গে সংঘর্ষ। ছবি : কালবেলা
কিশোরগঞ্জে পুলিশ-বিএনপির কর্মীদের সঙ্গে সংঘর্ষ। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনে পুলিশ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন নিহত হওয়ার কথা বিএনপি দাবি করলেও পুলিশ বলছে একজনের কথা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ছয়সুতি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় কুলিয়ারচর থানার ওসিসহ অন্তত ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া বিএনপির ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা যায়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, কীভাবে ওই ব্যক্তি নিহত হয়েছেন, তা এখনো বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানা যাবে।

তবে বিএনপির দাবি, সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দুজন নিহতের সত্যতা নিশ্চিত করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে দাবি করেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির দুজন নিহত হয়েছেন। তারা হলেন বড় ছয়সূতি ইউনিয়নের ছাত্রদল নেতা শেফায়েত উল্লাহ (২০) ও একই ইউনিয়নের কৃষকদল সভাপতি বিল্লাল মিয়া (৩০)।

স্থানীয়রা জানায়, বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন সকালে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের ছয়সুতি এলাকায় বিএনপি কর্মীরা অবরোধ করতে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৌরীপুরে শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতিকে পিটিয়ে হত্যার অভিযোগ

বিএনপি মহাসচিবের সঙ্গে যুবদলের পদবঞ্চিত নেতাদের বৈঠক বৃহস্পতিবার 

গণমাধ্যম সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার: সিসিক প্রশাসক

বিদায়ী অর্থবছরে রেমিট্যান্সে নতুন রেকর্ড, রিজার্ভেও স্বস্তি

পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে: ট্রাম্প

‘গণভোটের গণরায় বাস্তবায়নেই জনগণের প্রত্যাশা পূরণ হবে’

ব্রিটিশ কাউন্সিলের ‘কালচারাল প্রটেকশন ফান্ড-২০২৬’ এর আবেদন শুরু

ফের এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার

এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের বিবৃতি

আর্জেন্টিনা কয় গোলে হারবে— যে ভবিষ্যদ্বাণী করলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট

১০

হাবিপ্রবির ৬৬ শিক্ষার্থীকে বহিষ্কার

১১

মাথায় গোলপোস্ট পড়ে প্রাণ গেল শিশুর

১২

গাইবান্ধায় কলেজছাত্র রুমন হত্যা: আত্মগোপনে থাকা বাবা-ছেলে গ্রেপ্তার

১৩

ডিমের ন্যায্যমূল্য নিশ্চিতে বাজার মনিটরিংয়ের আশ্বাস প্রাণিসম্পদ কর্মকর্তাদের

১৪

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ

১৫

ব্রাজিলকে হারানো যাবে কি না, জানালেন হলান্ড

১৬

নাতির ছুরিকাঘাতে দাদি নিহত, দাদা আশঙ্কাজনক

১৭

বিইউবিটিতে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

১৮

বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম থেকে দুজনকে আজীবন বহিষ্কার

১৯

লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা

২০
X