রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৭:৪৮ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াতের মাথা খারাপ হয়ে গেছে : তথ্যমন্ত্রী

রাঙ্গুনিয়ার বেতাগীতে উপকারভোগী সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রাঙ্গুনিয়ার বেতাগীতে উপকারভোগী সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, দেশের উন্নয়ন হওয়ায় বিএনপি-জামায়াতের মাথা খারাপ হয়ে গেছে। কারণ মানুষ তো আওয়ামী লীগের পক্ষে হয়ে গেছে। সেজন্য তারা মানুষের ওপর ক্ষোভ ঝাড়ছে। তারা গাড়ি জ্বালাচ্ছে, মানুষের ওপর আক্রমণ করছে। যারা এসব করে তারা চোর-ডাকাতের চেয়েও খারাপ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের উপকারভোগী সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, একটি গাড়ি জ্বালিয়ে দেওয়া মানে, একটি পরিবারকে জ্বালিয়ে দেওয়া। রাঙ্গুনিয়ায় যারা এসব করার চেষ্টা করবে, তাদের সাধারণ মানুষ প্রতিহত করবে। কিছুদিন পর জাতীয় নির্বাচন, এই নির্বাচনে তারা স্যুট-কোট পরে আসবে, বড় বড় কথা বলবে। তাদের থেকে সতর্ক থাকতে হবে।

পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পোমরা ইউপি চেয়ারম্যান জহির আহমেদ চৌধুরী। ইউপি সদস্য আলমগীর তালুকদার রণির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ, সদস্য ওসমান গণি, জাহেদুল ইসলাম প্রমুখ।

এর আগে বেতাগী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত উপকারভোগী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

সমাবেশে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে দেশ আজ বদলে গেছে, পাল্টে গেছে দেশের সার্বিক চিত্র। তিনি ক্ষমতায় আছেন বলে সাধারণ মানুষ আজ নানারকম ভাতা পাচ্ছে। এই ভাতাগুলো ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনা প্রথম চালু করেছিলেন। কিন্তু বিএনপি-জামায়াত এসে এই ভাতা বন্ধ করে দিয়েছিল। এখন প্রতি ইউনিয়নের ৩-৫ হাজার মানুষ নানারকম ভাতা পাচ্ছে। ভাতা দেওয়ার ক্ষেত্রে এলাকায় কে কোন দল করে সেটা বিবেচনা কোনো সময় করিনি। পরপর তিনবার এমপি হয়েছি। আমি সব সময় রাঙ্গুনিয়ার মানুষের এমপি হওয়ার চেষ্টা করেছি, কোনো দলের নয়।

বেতাগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার তালুকদারের সভাপতিত্বে এবং ইউপি চেয়ারম্যান শফিউল আলম ও এমএ হান্নান তালুকদারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, বীর মুক্তিযোদ্ধা চানক্য প্রসাদ বড়ুয়া, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক মোরশেদ তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম, শিক্ষক প্রবীর কান্তি নাথ, আব্দুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি জানে আলম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি টিস্যু দেব, তাঁতীলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, বর্তমান ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইমন প্রমুখ।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

১০

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১১

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

১২

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

১৩

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

১৪

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

১৫

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

১৬

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

১৮

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৯

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

২০
X