ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০২:৫৩ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রল বোমা হামলা, গ্লাস ভাঙচুর

ঈশ্বরদীর লোকোসেড এলাকায় ঘটনাস্থল থেকে পেট্রল বোমার বোতল উদ্ধার করে পুলিশ। ছবি : কালবেলা
ঈশ্বরদীর লোকোসেড এলাকায় ঘটনাস্থল থেকে পেট্রল বোমার বোতল উদ্ধার করে পুলিশ। ছবি : কালবেলা

কলকাতা থেকে ঢাকাগামী আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রল বোমা হামলা ও পাথর নিক্ষেপ করে দুটি জানালার গ্লাস ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (১ নভেম্বর) ১১টা ৫৫ মিনিটে পাবনার ঈশ্বরদীর লোকোসেড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি ককটেল ও পেট্রল বোমার বোতল উদ্ধার করেছে পুলিশ।

ঈশ্বরদীর লোকোসেড রেলগেটের গেটম্যান শরিফুল ইসলাম জানান, ১৫/১৬ জনের একদল যুবক লোকোমোটিভ সেডের সামনে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ককটেল, পাথর ও ইট দিয়ে ঢিল ছুড়ে মারে। এ সময় দ্রুত ট্রেনটি ঢাকার দিকে চলে যায়।

পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী বীরবল মণ্ডল জানান, মৈত্রী এক্সপ্রেস ট্রেন ১১টা ৫৫ মিনিটের সময় ঈশ্বরদী জংশন স্টেশনের অদূরে লোকোসেড অতিক্রম করার সময় ট্রেনের ৭২১৯ কোচে ঢিল ছুড়ে। এতে জানালার দুটি গ্লাস ভেঙে গেছে। পাকশী রেলওয়ে পুলিশ সুপার সাহাব উদ্দীন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদীর লোকোসেড অতিক্রম করার সময় কিছু দুষ্কৃতকারী ট্রেনে হামলা চালিয়ে জানালা ভাঙচুর করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও রেলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্তের পর বিস্তারিত জানাতে পারব।

এ খবর পেয়ে পাবনা জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, এসপি আকবর আলী মুন্সী, ঈশ্বরদী ইউএনও সুবীর কুমার দাশ, ঈশ্বরদীর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গৌস্বামী, ওসি অরবিন্দ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবুল কালাম আজাদ মিন্টু, যুবলীগ নেতা দোলন বিশ্বাস, মিলন চৌধুরী জুবায়ের বিশ্বাসসহ ব্যাব, বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১০

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১২

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৪

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৫

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৬

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৭

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৮

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৯

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

২০
X