সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০১:০৩ এএম
অনলাইন সংস্করণ

লাশ নিয়ে অপেক্ষায় ফায়ার সার্ভিস, আসেনি পুলিশ

সাভার মডেল থানা
সাভার মডেল থানা

ঢাকার সাভারে বংশী নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সাভার ফায়ার সার্ভিস। শুক্রবার (২৩ জুন) দুপুর দেড়টার দিকে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সাভারের নামা বাজার ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে সাভার মডেল থানার এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন সাভার ফায়ার সার্ভিসের একজন সিনিয়র কর্মকর্তা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে সাভারের নামা বাজার ব্রিজের উপর থেকে এক অজ্ঞাত এক যুবককে (৩০) বংশী নদীতে লাফ দিতে দেখেন স্থানীয়রা। কিছু সময় পার হওয়ার পরও ওই ব্যক্তি পানির নিচ থেকে না ওঠায় চিন্তিত হয়ে পড়েন তারা। পরে স্থানীয়রা বিষয়টি সাভারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তাদের জানান। খবর পেয়ে সাভারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম হেডকোয়ার্টারে বিষয়টি জানিয়ে ডুবুরি পাঠানোর অনুরোধ জানান। পরে দুইজন ডুবুরিসহ কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

ডুবুরিরা দুপুর ২টার দিকে নামা বাজার ব্রিজের নিচ থেকে ওই যুবকের মরহেদ উদ্ধার করে। পরে সাভারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম মুঠোফোনে বিষয়টি সাভার মডেল থানার ওসিকে বিষয়টি জানান। দীর্ঘক্ষণ পার হলেও থানার পক্ষ থেকে ঘটনাস্থলে কেউ না যাওয়ায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ভ্যানে করে মরদেহ থানায় নিয়ে যান।

সাভারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘মরদেহ উদ্ধারের পর প্রথমে বিষয়টি আমি সাভার মডেল থানার ওসিকে অবহিত করি। তবে দীর্ঘক্ষণ পরেও তাদের পক্ষ থেকে কোন সাড়া না পাওয়ায় বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ জানালে এর কিছুক্ষণ পর থানার উপ-পরিদর্শক সৈয়দ হাবীব মুঠোফোনে আমাকে জানান দুপুরের খাবার খেয়ে ৩০ মিনিট পর তিনি ঘটনাস্থলে আসবেন। এদিকে দীর্ঘক্ষণ পানির মধ্যে অভিযান চালিয়ে আমাদের ডুবুরিরাও ক্লান্ত হয়ে পড়েন, তাই তারা বাধ্য হয়ে পুলিশের জন্য আর অপেক্ষা না করে নিজেরাই ভ্যানে করে মরদেহ থানায় নিয়ে যান।’

এসআই সৈয়দ হাবীব বলেন, লাশ উদ্ধারের বিষয়টি আমাকে জরুরি সেবা নাম্বার-৯৯৯ থেকে অবহিত করা হয়। খবর পাওয়ার সময় আমি দুপুরের খাবার খাচ্ছিলাম। তাই আমি বলেছি কিছুক্ষণ পরে ঘটনাস্থলে আসছি। কিন্তু আমি যাবার আগেই তারা নিজেরাই মরদেহ থানায় নিয়ে এসেছেন। পরে মরদেহ নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘ভিআইপি প্রটোকল এবং সড়কের শৃঙ্খলা রক্ষার জন্য আমরা বেশ ব্যস্ত ছিলাম। তবে মরদেহ উদ্ধারের পর সেখানে যাওয়ার জন্য একজনকে বলা হয়। কিন্তু তার তো ঘটনাস্থলে যেতে ৫/১০ মিনিট সময় লাগার কথা। সে কেন এমনটি করল আমি বিষয়টি খতিয়ে দেখব। তার বিরুদ্ধে যে অভিযোগ তা সঠিক হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X