নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ১০:৪১ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

আমনের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

ক্ষেতে দোল খাচ্ছে আমন ধান। ছবি : কালবেলা
ক্ষেতে দোল খাচ্ছে আমন ধান। ছবি : কালবেলা

নওগাঁর নিয়ামতপুরে আমন ধানের ফসলের মাঠ যেন প্রকৃতির সোনালি রঙে সেজেছে। মৃদু মন্দ বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। প্রতিটি বাড়ি বাড়ি চলছে নবান্ন উৎসবের প্রস্তুতি। চলতি আমন মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর আমন মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে ৩০ হাজার ৫০ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জিত হয়েছে ৩০ হাজার ২৪০ হেক্টর। এর মধ্যে অতিবৃষ্টি ও বন্যায় ৩০ হেক্টর আমন ধান পানিতে তলিয়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে। আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে হেক্টর প্রতি ৪.৫ টন।

কৃষি অফিসের ব্যাপক তৎপরতা, কৃষকের অক্লান্ত পরিশ্রম, অনুকূল আবহাওয়া, সার, কীটনাশকসহ বাজারে কৃষি উপকরণের পর্যাপ্ত সরবরাহ ও সেচের জন্য প্রয়োজনীয় বিদ্যুতের ব‍্যবস্থাপনা এবং আবাদ উপযোগী পরিবেশ ইত্যাদি বিবেচনায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন কৃষি বিভাগ।

উপজেলার কৃষকরা বলেন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোনো বিপর্যয় না ঘটলে আগামী সপ্তাহে আমন ধান কাটা-মাড়াই শুরু হবে। এরই মধ্যে আগাম জাতের ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে।

কৃষকরা হতাশার সুরে বলেন, খরচের তুলনায় বাজারে ধানের দাম নেই। ইরি বোরো মৌসুমের ধানের দাম পাওয়া যায়নি। বাজারে সার, বীজ, কীটনাশকসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এজন্য আমন ধানের ভালো দাম না পেলে কৃষকের খুব খারাপ অবস্থা হবে।

নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান বলেন, উপজেলায় ৩০ হাজার হেক্টরের অধিক জমিতে আমন চাষাবাদ হয়েছে। আবহাওয়া ভালো, রোগবালাই পোকামাকড় নেই ও সময়মতো বৃষ্টিপাত হওয়ার কারণে আমন ধান ভালো হয়েছে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না দেখা দিলে আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানান তিনি।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১০

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১১

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১২

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৩

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৪

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৫

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৭

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৮

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৯

মেসির রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় মিলল পারিবারিক ইতিহাসের অজানা অধ্যায়

২০
X