চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আলু-পেঁয়াজের দাম কমেছে

চাঁপাইনবাবগঞ্জের বাজারে কমেছে পেঁয়াজ-আলুর দাম। ছবি : কালবেলা
চাঁপাইনবাবগঞ্জের বাজারে কমেছে পেঁয়াজ-আলুর দাম। ছবি : কালবেলা

ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানির প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় বাজারে। আমদানির ধাক্কায় গত দুদিনের ব্যবধানে প্রতি কেজিতে আলুর দাম ১৫ টাকা ও পেঁয়াজে ৩০ টাকা কমেছে।

রোববার (৫ নভেম্বর) সকালে পুরাতন বাজারে পাইকারি ও খুচরা কেনা-বেচায় এ চিত্র দেখা যায়।

চাঁপাইনবাবগঞ্জের বাজারে দেশি আলুর দাম কেজি প্রতি ১২-১৫ টাকা কমে ৪০-৪২ টাকায় বিক্রি হচ্ছে। আর ভারত থেকে আমদানি করা আলু ৩৬-৩৮ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে পেঁয়াজের দামও কেজিতে অনন্ত ২৫ থেকে ৩০ টাকা কমেছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়।

আমদানিকারক ও পাইকারি বিক্রেতা জহরুল ইসলাম জানান, ভারতীয় আলু আমদানির দুদিন আগেও আড়তে দেশি আলু ছিল ৫০ টাকা কেজি । এখন তা ১০ টাকা কমে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর ভারতীয় আলু বিক্রি হচ্ছে ৩৩ থেকে ৩৪ টাকায়।

খুচরা আলু বিক্রেতা মামুন জানান, আমি দেশি আলু কেজিতে ৪০-৪২ টাকায় বিক্রি করছি। আর ভারতীয় আলু বিক্রি হচ্ছে ৩৬-৩৮ টাকা কেজি ।

পেঁয়াজের পাইকারি বিক্রেতা আনারুল ইসলাম জানান, চারদিন আগেও ভারতীয় পেঁয়াজ ছিল ৯০-৯৫ টাকা কেজি। এখন তা কমে প্রতি কেজি পেঁয়াজ ৫০-৭০ টাকায় বিক্রি হচ্ছে ।

পেয়াঁজের খুচরো বিক্রেতা মনিরুল জানান, আমি দেশি পেঁয়াজ ১১০-১২০ টাকা আর ভারতীয় পেঁয়াজ ৬০-৬৫ টাকা কেজি দরে বিক্রি করছি।

বিক্রেতারা জানিয়েছেন, আলু ও পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে আলুর দাম আরও কমে কেজি প্রতি অন্তত ৩০ টাকা হবে। অন্যদিকে পেয়াজের দাম আরও কিছুটা কমতে পারে ।

তবে ভারত থেকে আসা আলুর বস্তায় ছোট ও কাটা আলু থাকায় কিছুটা অসন্তোষ আছে ব্যবসায়ীদের।

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর কাস্টমের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, শুক্র ও শনিবার দুদিনে ভারত থেকে ২১টি ট্রাকে ৫৬৮ টন আলু এসেছে। এ ছাড়াও শনিবার এ বন্দর দিয়ে ৫১টি ট্রাকে ১৪৫৩ টন পেঁয়াজও আমদানি হয়েছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীতে বিলীন হচ্ছে বসতভিটা-কবর, দিশাহারা ফেনীবাসী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

মাদককারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

১০

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির, এরপর যা হলো

১১

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

১২

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

১৩

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৪

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামের তালিকা প্রকাশ

১৫

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

১৬

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

১৭

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

১৮

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে, অভিযোগ মনির খানের

১৯

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

২০
X