শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে রাতের আঁধারে আওয়ামী লীগ কার্যালয়ে ‍আগুন

আগুনে ঘরে থাকা আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে গেছে। ছবি : কালবেলা
আগুনে ঘরে থাকা আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে গেছে। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় রাতের আঁধারে আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ নভেম্বর) ভোরের দিকে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার জানান, আগুন লাগার সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে টিনের চাল ও ঘরে থাকা আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে গেছে। কে বা কারা আগুন দিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শাহজাদপুর স্টেশনের পরিদর্শক রেজাউল করিম জানান, রাত ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হাবিবুল্লাহ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মাজেদ অভিযোগ করে জানান, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা রাতে আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়ে পালিয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ লাভলু বলেন, সরকারবিরোধীরা দিনে প্রকাশ্যে আসতে পারে না। তাই রাতের বেলায় গান পাউডার বা পেট্রল দিয়ে দলীয় কার্যালয়ে আগুন দিচ্ছে।

শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১০

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১১

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১৪

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১৭

রিজার্ভ আরও বাড়ল

১৮

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৯

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

২০
X