কমলগঞ্জ, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

কমলগঞ্জে সার্ভার জটিলতায় জন্মনিবন্ধনে স্থবিরতা

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধন- স্থানীয় সরকার বিভাগের লোগো।
রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধন- স্থানীয় সরকার বিভাগের লোগো।

ইউনিয়ন ও পৌরসভার সার্ভারে ত্রুটি এবং মারাত্মক ধীরগতির কারণে মৌলভীবাজারের কমলগঞ্জে জন্মনিবন্ধন কার্যক্রম ভোগান্তিতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সার্ভার সমস্যায় একাধিকবার ফির টাকা কেটে নিলেও জন্মনিবন্ধন ও জন্মনিবন্ধন সংশোধন করতে পারছেন না অনেকেই।

সরেজমিন কমলগঞ্জের একটি পৌরসভা ও ৯টি ইউনিয়ন ঘুরে পৌর মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন তথ্যকেন্দ্রের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দেড় মাস ধরে এ সমস্যা চলছে।

স্কুলশিক্ষক সৈয়দ হারুন শিপু বলেন, শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্ড করতে, পাসপোর্ট করতে আগে জন্মনিবন্ধন করতে হয়। আর গত দেড় মাস ধরে ইউনিয়ন তথ্যকেন্দ্রে বারবার গেলেও সার্ভার সমস্যায় জন্মনিবন্ধন করতে পারছে না।

ব্যবসায়ী নজরুল ইসলাম খান বলেন, জমি ক্রয়-বিক্রয় কাজে, নতুন ভোটার হতে ও ভোটার কার্ড সংশোধন করার সময় আগে জন্মনিবন্ধন কার্ড করে নিতে হয়। যাদের আগে ডিজিটাল জন্মনিবন্ধন করা হয়নি তারা ইউনিয়ন ও পৌরসভার তথ্যকেন্দ্রে গিয়ে সার্ভার সমস্যায় তা করতে পারছেন না।

কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুয়েল আহমদ, পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমদ খান ও আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু সার্ভার সমস্যার সত্যতা নিশ্চিত করে বলেন, মাঝে মাঝে সার্ভারের গতি বাড়ে তখন দুই একটি জন্মনিবন্ধন কার্ড করা সম্ভব হয়। আবার কোনোদিন একটিও করা যায় না।

শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুয়েল আহমদ আরও বলেন, জন্মনিবন্ধন আবেদনকালে ফির টাকা পরিশোধ করার পর আবার সার্ভার ডাউন হলে সে টাকা আর ফেরত পাওয়া যায় না। অনেক গ্রাহকের একাধিকবার ফির টাকা খোয়া গেছে।

এ সমস্যার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন বলেন, ‘এটি দেশব্যাপী সমস্যা। সম্প্রতি জন্মনিবন্ধন দিবস পালনকালে জনপ্রতিনিধিরা এ নিয়ে নানা অভিযোগ করেছেন। যেহেতু এটি দেশব্যাপী সমস্যা তাই আশা করা যায়, দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X