দুর্গাপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০৫:৩২ এএম
অনলাইন সংস্করণ

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

রাজশাহীর দুর্গাপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন। ছবি : কালবেলা
রাজশাহীর দুর্গাপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন। ছবি : কালবেলা

রাজশাহীর দুর্গাপুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ৮ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন জসিম সরদারের (৪০) লিজ নেওয়া পুকুরে এ ঘটনা ঘটে।

বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ৮ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।

মাছ চাষী জসিম সরদার বলেন, নওপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশে সরকারি লিজ নেওয়া এই পুকুরে আট মাস ধরে মাছ চাষ করছি। পুকুরে দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার ১০ থেকে ১২ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। ভোরে পুকুরের কেয়ারটেকার আমাকে মুঠো ফোনে পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখার কথা জানান। পুকুরে এসে দেখি বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, এই পুকুর আমার পূর্বে যে লিজ নিয়েছিল তার সময় তিনবার বিষ প্রয়োগ হয়েছিল বলে শুনলাম। পুকুরের আশেপাশের লোকজনই এর সাথে জড়িত আছে জানিয়েছেন তিনি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করে। ভুক্তভোগী মামলা দায়ের করেছেন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১০

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১১

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১২

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৩

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৪

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৫

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৬

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৭

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১৮

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৯

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

২০
X