সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ১২:৩০ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার ৫০ হাজার নেতাকর্মী যাবেন প্রধানমন্ত্রীর জনসভায়

সাতক্ষীরা জেলার ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
সাতক্ষীরা জেলার ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

খুলনায় আগামী সোমবার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে সাতক্ষীরা থেকে যোগ দেবেন প্রায় ৫০ হাজারেরও বেশি নেতাকর্মী ও সমর্থক। জনসভায় যোগ দেওয়ার জন্য এরই মধ্যে কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। জেলার ৭ উপজেলা ২ পৌরসভা ও ৭৮ ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খুলনার জনসভায় যোগ দেবেন।

জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, জনসভাকে সফল করার জন্য সাতক্ষীরা থেকে ৫০ হাজার নেতাকর্মী যাতায়াতের জন্য কয়েকশ বাস, মিনিবাস, ট্রাক, প্রাইভেটকার-মাইক্রোবাস ও মোটরসাইকেল ঠিক করা হয়েছে। এ ছাড়া নিজ উদ্যোগে জনসভায় যোগ দেবেন নেতাকর্মীরা।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. কাজী এরতেজা হাসান সিআইপি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সাতক্ষীরার নেতাকর্মীরা উজ্জীবিত। সাধারণ মানুষ বঙ্গবন্ধুকন্যাকে বরণ করার জন্য উন্মুখ হয়ে আছে। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জনসভায় যোগ দেবেন নেতাকর্মীরা।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যক্ষ আবু আহমেদ বলেন, এরই মধ্যে সাতক্ষীরা অর্থনৈতিক অঞ্চল, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। একসময় সাতক্ষীরা ছিল উন্নয়নবঞ্চিত। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ জেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ৪৫ থেকে ৫০ হাজার নেতাকর্মী সাতক্ষীরা থেকে নির্ধারণ করা হয়েছে। ৫০ হাজার নেতাকর্মীর যাতায়াতের জন্য যানবাহন নিশ্চিত করা হয়েছে। নেতাকর্মীরা জনসভায় যোগ দিয়ে জনসমুদ্রে পরিণত করবে।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. নজরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী এ অঞ্চলের উন্নয়নে সবসময় আন্তরিক। এ অঞ্চলের মানুষও মনে করেন শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের উন্নয়ন হয়। আমরা আশা করি, যে প্রকল্পগুলো এখনও বাস্তবায়িত হয়নি, প্রধানমন্ত্রী এবার সেই প্রকল্পগুলোও বাস্তবায়নের ঘোষণা দেবেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে শায়খ আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১০

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১১

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১২

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৩

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৪

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৫

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৬

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৭

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৮

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৯

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

২০
X