কসবা (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৪:৫৬ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিষটোপ দিয়ে অতিথি পাখি শিকার, হুমকির মুখে জীববৈচিত্র্য

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অতিথি পাখি। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অতিথি পাখি। ছবি : কালবেলা

প্রতিবছরের মতো এবছরও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এসেছে অতিথি পাখি। এ সময় অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে উপজেলার বিভিন্ন খাল-বিল, জলাশয় ও নদীর অববাহিকা। গ্রামের নির্জনতা ভেঙে দেয় পাখির কিচিরমিচির আর জলে ডানা ঝাপটানোর শব্দ।

সোনালি আভার সঙ্গে মায়াবী সন্ধ্যায় এসব অতিথি পাখির বিচরণ উপজেলার গজারিয়া বড়বিল বিলের নৈসর্গিক রূপ আরও বাড়িয়ে তোলে। এমন মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ছুটে আসেন দর্শনার্থীরা। অথচ বিষটোপ-ফাঁদ পেতে অতিথি পাখি শিকার করায় হুমকির মুখে পড়েছে এসব স্থানের জীববৈচিত্র্য ও নৈসর্গিক সৌন্দর্য।

জানা যায়, পৃথিবীতে প্রায় পাঁচ হাজার প্রজাতির পাখির মধ্যে অনেক প্রজাতির পাখি নির্দিষ্ট সময়ে শীতপ্রধান দেশ থেকে ছুটে আসে এই দেশে। একটু উষ্ণতা, আশ্রয় ও খাবারের জন্য পাড়ি দেয় হাজার মাইল পথ।

এসব অতিথি পাখির ঘুম ভাঙানি কলরবে ভোরের কম্বল জড়ানো ঘুম ভাঙে ঘোপ গজারিয়া ও বড় বিলের বাসিন্দাদের। নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে শিশু, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এরইমধ্যে আসতে শুরু করেছেন। এসব এলাকা ঘুরে জানা যায় এক শ্রেণির পাখি শিকারিরা আইনের প্রতি বৃদ্ধাঙুলি দেখিয়ে এসব পাখি শিকার করছেন।

কসবা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন বলেন, আমাদের দেশে যেসব অতিথি পাখি আসে সেগুলো আমাদের পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ কিছু অসাধু চক্র বিষটোপ, ফাঁদ পেতে এদের হত্যা করে। আমাদের এই উপজেলায়ও অতিথি পাখি শিকার হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। এসব পাখি বীজের বিস্তরণ ও পরাগায়ন ঘটিয়ে আমাদের ফসলেরও উৎপাদনে ব্যাপক ভূমিকা পালন করে। পাখি কিন্তু আমাদের চিত্তবিনোদনের একটি অন্যতম উপাদান।

বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর জেল, এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডও হতে পারে। একই অপরাধ ফের করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণের বিধানও রয়েছে।

তিনি আরও বলেন, এছাড়া কোনো ব্যক্তি পরিযায়ী পাখির মাংস ও দেহের অংশ সংগ্রহ বা দখলে রাখলে অথবা বেচা-কেনা করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও সর্বোচ্চ ৩০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

কসবা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক মাহমুদ বলেন, পাখি শিকার জীব-বৈচিত্র্যের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি। পাখি শিকার রোধে অভিযান চালানো হয়েছে। তাছাড়া কোথাও পাখি শিকার করা হলে তাৎক্ষণিক অভিযান চালানো হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ম্যাচের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

২৪ ঘণ্টার ব্যবধানে একই উপসর্গে ২ ভাইয়ের রহস্যজনক মৃত্যু

তারেক রহমানের সঙ্গে রংপুর বিভাগের বিএনপি নেতাদের বৈঠক  

গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান

দীর্ঘমেয়াদে চসিক মেয়র পদে থাকতে চান না শাহাদাত হোসেন

ইরানি জাতি আগের চেয়ে এখন আরও বেশি ঐক্যবদ্ধ: বাঘায়ি

বরযাত্রী ফেরার পথে দুর্ঘটনায় নিহত ২, আইসিইউতে কনে, হাত ভাঙল বরের

আগস্টে ‘প্রবাসী কার্ড’র পরীক্ষামূলক প্রকল্প চালু করবে সরকার

যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে ইসলামাবাদ সমঝোতা স্থগিত করল ইরান

শেষ নিঃশ্বাস পর্যন্ত মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষা করব: আরাগচি

১০

৬৫ বছর বয়সের পর যে ১০ খাবার এড়িয়ে চলবেন

১১

‘বিএনপি সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে, কিন্তু...’

১২

বিশ্বকাপে ফাইনালের পারফরম্যান্স নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা

১৩

মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

সিএনএন-এর বিশ্লেষণ / সমঝোতা চুক্তি ঘিরে ইরানে ক্ষমতার দ্বন্দ্ব, অভ্যুত্থানের অভিযোগ কট্টরপন্থিদের

১৫

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবেন এমবাপ্পে?

১৬

শাহজাদপুরে ভিক্ষুকদের টং দোকান, শিক্ষার্থীদের সাইকেল দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১৭

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরে ঢাবি ক্যাম্পাসে প্রবেশ নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

১৮

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৯

ফাইনালের আগে আঙুলের চোট নিয়ে দুঃসংবাদ দিলেন মার্টিনেজ

২০
X