বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতিসহ দুজনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

(বাঁ থেকে) অ্যাড. রেজাউল করিম রনি ও আহাদ হোসেন আবির। ছবি : সংগৃহীত
(বাঁ থেকে) অ্যাড. রেজাউল করিম রনি ও আহাদ হোসেন আবির। ছবি : সংগৃহীত

বরিশাল বিএনপির মহানগর ছাত্রদলের সভাপতি অ্যাড. রেজাউল করিম রনিকে খালার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তার মা। অপরদিকে সরকারি সৈয়দ হাতেম আলি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আহাদ হোসেন আবিরকেও একই এলাকার অপর একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

মহানগর বিএনপির দপ্তর সম্পাদক জাহীদুর রহমান রিপন এই অভিযোগ করে বলেন, মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোর ৪টার দিকে নগরীর স্ব-রোডের এলাকা থেকে এই দুই ছাত্রদল নেতাকে তুলে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রেজাউল করিম রনির মা রাশিদা জাহান বলেন, ‘ভোর রাত ৪টার দিকে স্ব-রোডের আমার বোনের বাসা ময়ফুল মঞ্জিল থেকে ছেলে রনিকে র‌্যাবের পোশাক পরিহিত দুই সদস্যসহ সাদা পোশাকের বেশ কয়েকজন মিলে চোখ বেঁধে নিয়ে যায়। এ সময় ওই বাসায় উপস্থিত রনির খালাতো ভাই সায়েম অভিযান পরিচালনাকারীদের পরিচয় জানতে চাইলে তারা র‌্যাব ও ডিবি পুলিশের কার্ড দেখায়। তবে ওই রাতের পর থেকে রনির আর কোনো খোঁজ মেলেনি।’

এদিকে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. জাহিদুল রহমান রিপন দাবি করেন, রনিকে তুলে নেওয়ার সময় একই এলাকা থেকে সরকারি সৈয়দ হাতেম আলি কলেজ ছাত্রদলের সদস্য সাচিব আহাদ হোসেন আবিরকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়া হয়।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফজলুল করিম বলেন, আমাদের পুলিশ সদস্যদের মধ্যে কেউ অভিযান পরিচালনা করেনি। তাকে আমরা গ্রেপ্তারও করিনি। তবে কেউ অভিযোগ দিলে আমাদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে জন্মগতভাবে কানবিহীন বাংলাদেশি শিশুর প্রতিস্থাপন সম্পন্ন

১০ বছর পর ওয়ারফেজের নতুন স্টুডিও ট্র্যাক ‘গিরগিটি’

রক্ত দেওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় শরীরে কী কী ঘটে? জানুন

জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

সিলেটের কিনব্রিজ-ঘড়িঘর দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

চার বিভাগে ভারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

শিশু মাহফুজ অপহরণ-হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট নিয়ে বিড়ম্বনায় রোগীরা

মারা গেলেন আফগান ক্রিকেটার শাপুর জাদরান

চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড

১০

কালবেলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকার / আব্দুল আজিজকে ঘিরে ঘটনার জন্য তিনি নিজেই দায়ী: লিটুর স্ত্রী

১১

বিপদ কেন আসে, এটি আপনার কৃতকর্মের ফল নাকি পরীক্ষা?

১২

আর্জেন্টিনাসহ ২০৩০ বিশ্বকাপ নিশ্চিত করল যেসব দল

১৩

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

১৪

নদ-নদীর পানি বেড়ে ১৮ জেলায় বন্যার শঙ্কা

১৫

বিগত সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১৬

২০২৭ সালের হজের খরচ আরও বাড়বে কি? যা জানা গেল

১৭

মুক্তিপণ দাবি  / বিএনপি ও যুবদলের নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

১৮

কাবাঘর ধোয়ার কাজে যে ৮ উপকরণ ব্যবহার করা হয়

১৯

বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম

২০
X