বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০১:৪৯ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

বেতন ছাড়াই ২৫ বছর চাকরি শেষে চিরবিদায়

বেলাল হোসেন। ছবি : সংগৃহীত
বেলাল হোসেন। ছবি : সংগৃহীত

রাজশাহীর বাঘার মাদ্রাসা শিক্ষক বেলাল হোসেন। ২৫ বছর চাকরি করেছেন তিনি। কিন্তু পাননি বেতন। এ আক্ষেপ নিয়েই চিরবিদায় নিয়েছেন তিনি। দীর্ঘদিন ডায়াবেটিক রোগে ভুগে তার মৃত্যু হয়। শিক্ষক বেলাল উপজেলার আড়ানী পৌরসভার চকরপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন। তার বেতন না পাওয়ার কারণ, প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়নি। তবু শিক্ষকতা না ছেড়ে ৩৫ বছর একই মসজিদে ইমামতির দায়িত্ব পালন আর কুরআন শিক্ষা দিয়ে উপার্জিত অর্থে সংসার চালিয়েছেন এ শিক্ষাগুরু।

বেলালের ভাতিজা মামুন হোসেন জানান, তার চাচা ছাত্রজীবন থেকে চকরপাড়া মসজিদে দীর্ঘ ৩৫ বছর ইমামের দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি চকরপাড়া দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় পাঁচ বছর পর একই এলাকার অপর এক শিক্ষাপ্রতিষ্ঠান আড়ানী দাখিল মাদ্রাসার সহকারী মাওলানা শিক্ষক হিসেবে যোগদান করেন। নিয়মের বেড়াজালে দীর্ঘদিনেও ওই শিক্ষাপ্রতিষ্ঠানটিও এমপিওভুক্ত না হওয়ায় ২৫ বছর বিনা বেতনে শ্রম দিয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার (১৪ নভেম্বর) অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলাল মারা যান। বিকেল সোয়া ৪টায় জানাজা শেষে আড়ানী কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

আড়ানী দাখিল মাদ্রাসার সুপার আবু হানিফ জানান, বেলালের প্রতিবন্ধী এক ছেলেও এর আগে মারা গেছে। বর্তমানে তিন মেয়ের একজন কুরআনের হাফেজা, অপর একজন একাদশ শ্রেণির ছাত্রী এবং ছোটজন স্থানীয় প্রাথমিক স্কুলের শিক্ষার্থী। তার আর্থিক অবস্থা ভালো ছিল না।

২০০৩ সালে বেলাল সহকারী মাওলানা শিক্ষক হিসেবে তার মাদ্রাসায় যোগদান করেন। কিন্তু প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়নি। তবু দীর্ঘদিন বিনা বেতনে তিনি শিক্ষকতা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X