বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ১১:৩৭ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কালিয়াকৈর মহাসড়কে বাসে আগুন

কালিয়াকৈরে দুর্বৃত্তের আগুনে পুড়ে যাওয়া তাকওয়া পরিবহনের একটি বাস। ছবি : কালবেলা
কালিয়াকৈরে দুর্বৃত্তের আগুনে পুড়ে যাওয়া তাকওয়া পরিবহনের একটি বাস। ছবি : কালবেলা

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের শেষ দিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে একটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। এতে বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল সফিপুরে ইবনে সিনা কারখানার পাশে মহাসড়কে দাঁড়িয়ে থাকা তাকওয়া পরিবহন নামে একটি মিনিবাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী আয়ুব আলী বলেন, আমি বাজারের আড়তে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। জানালা দিয়ে হঠাৎ দেখতে পান ভোর ৪টার দিকে বাসে দাউ দাউ করে আগুন জ্বলছে। এর কিছু সময় পর আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে বাসটি পুড়ে যায়।

বাসের মালিক মিজানুর রহমান বলেন, কে বা কারা আমার বাসটি আগুন নিয়ে পুড়িয়ে দিয়েছে, জানি না। এতে তাদের কী লাভ হলো। গাড়ি পুড়ে ফেলায় তারা আমার অনেক ক্ষতি করল।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসটিতে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১০

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১১

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১২

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৩

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৪

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৫

পর্তুগালের একাদশ ঘোষণা

১৬

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৭

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৮

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X