মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

গ্রাহকের শতকোটি টাকা নিয়ে প্রতারণার অভিযোগ সমিতির বিরুদ্ধে

স্বদেশ বহুমুখী সমবায় সমিতি। ছবি : কালবেলা
স্বদেশ বহুমুখী সমবায় সমিতি। ছবি : কালবেলা

জামালপুরের মাদারগঞ্জে হাজার হাজার গ্রাহকের শতকোটি টাকার আমানত নিয়ে নয়ছয় ও প্রতারণার অভিযোগ উঠেছে স্বদেশ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে। বারবার তাগিদ দিয়ে কষ্টার্জিত অর্থ ফেরত না পেয়ে হতাশায় দিন পার করছে গ্রাহকরা।

জানা গেছে, ২০১৬ সালে আনিছুর রহমান আনিছ, হামিদ সরকার, আজিজুল হক, কবির হোসেন, মো. আল আমিন ও আরিফুল হকসহ ৮ জন মিলে উপজেলা সমবায় কার্যালয় থেকে স্বদেশ বহুমুখী সমবায় লিমিটেডের নামে রেজিস্ট্রেশন নিয়ে সমবায় কার্যক্রম শুরু করেন তারা। একপর্যায়ে গ্রাহকদের অধিক মুনাফার লোভ দেখিয়ে আমানত সংগ্রহ শুরু করে। সরকারি ব্যাংক থেকে তাদের প্রতিষ্ঠানে মুনাফা দিগুণ হওয়ায় দিনে দিনে আমানতকারীর সংখ্যা বাড়তে থাকে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ, ভাইস চেয়ারম্যান হামিদ সরকার, ব্যবস্থাপনা পরিচালক আজিজুল হক, মাসুদ রানা, আরিফুল হক, মো. আল আমিন, নজরুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক কবির হোসেনসহ প্রত্যেকেই গা ঢাকা দিয়েছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে বালিজুড়ি বাজারের রিফাত তালুকদার সুপার মার্কেট এ অবস্থিত স্বদেশ বহুমুখী সমবায় সমিতির অফিসে গিয়ে অফিসের স্টাফদের ছাড়া কাউকে পাওয়া যায়নি। মালিকপক্ষের অফিসে আসার বিষয়ে জানতে চাইলে তারা জানান, কয়েকমাস ধরে মালিকপক্ষের কেউ অফিসে আসছেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী গ্রাহক জানান, তিনি সাড়ে ৩ লাখ টাকা রেখেছেন গত ২ বছর আগে। গত ৫ মাস ধরে টাকার জন্য বারবার অফিসে এসেও তিনি টাকা পাচ্ছেন না।

কমল দেবনাথ নামে এক মুদি ব্যবসায়ী বলেন, আমি ২ লাখ ৫০ হাজার টাকা রাখি, কিন্তু সেই টাকা তারা এখন আর ফেরত দিচ্ছে না। বারবার তাগিদ দিয়েও কাজ হচ্ছে না। টাকা চাইতে গেলে বলে জমি নিতে। জমির দাম ৫০ হাজার শতক হলে সেই জমি ১ লাখ টাকা শতক রাখতে চায়।

এসব অভিযোগের বিষয়ে স্বদেশ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান আনিছুর রহমান আনিছের মোবাইল ফোনে কল করা হলে তার নম্বরটি বন্ধ দেখায়। ভাইস চেয়ারম্যান হামিদ সরকারের বক্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কথা বলবেন বলে জানান।

উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম খানের বক্তব্য জানতে তার অফিসে গেলে তিনি বক্তব্য দিতে রাজি হননি। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X