পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

পাঁচবিবি রেলস্ট্রেশন। ছবি : কালবেলা
পাঁচবিবি রেলস্ট্রেশন। ছবি : কালবেলা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওদা-নাকুড়গাছী এলাকায় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস চলন্ত ট্রেনে পাথর ছুড়েছে দুর্বৃত্তরা। এতে একজন যাত্রী আহত হয়েছেন।

আহত দীলিপ কুমার মণ্ডল (৫৬) পাঁচবিবি উপজেলার খাস বাগুরি গ্রামের ধীরেন্দ্রনাথ মণ্ডলের ছেলে। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

রোববার দুপুরে সান্তাহার রেলওয়ে পুলিশের ওসি মুক্তার হোসেন ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাটি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি দিনাজপুরের বিরামপুর থেকে পাঁচবিবি রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি পাঁচবিবি রেলওয়ে স্টেশনের পৌঁছানোর আগে নওদা-নাকুড়গাছীর মাঝামাঝি এলাকায় পৌঁছালে অতর্কিতভাবে ট্রেনের জানালা লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় জানালা দিয়ে ভেতরে পাথর গিয়ে দীলিপ নামে এক যাত্রীর মাথায় পড়লে তিনি আহত হন। পরে পাঁচবিবি রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রা বিরতি দিলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সে বাড়ি ফিরে যায়।

সান্তাহার রেলওয়ে পুলিশের ওসি মুক্তার হোসেন বলেন, দুর্বৃত্তদের ছোড়া পাথরে ট্রেনের ভেতরে থাকা এক যাত্রী আহত হয়েছেন । তবে কাউকে শনাক্ত করা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো যাদের, অপেক্ষায় কারা

দুমকীতে ৭১ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

মোবাইলে আর্জেন্টিনা-মিসর ম্যাচ দেখবেন যেভাবে

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চুক্তিতে আনতে চীনকে টানছে নরওয়ে

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

চিকিৎসকের কাছে যাওয়ার পথে প্রাণ গেল মা-ছেলের

খাল খননের মজুরি চাওয়ায় নারী শ্রমিকদের হেনস্তার অভিযোগ

ওলামা দলের নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

সরকারি চাকরিজীবীর বেতন ১০০% বাড়তে পারে, অগ্রাধিকার পাচ্ছেন যারা

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

১০

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন / তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে ফেরাতে প্রস্তুত ট্রাম্প

১১

দূষিত শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত

১২

‘খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন’

১৩

মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১৪

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা জামায়াতের

১৬

৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ 

১৭

৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৮

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

১৯

৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

২০
X