রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ

রাজশাহীতে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ। ছবি : কালবেলা
রাজশাহীতে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ। ছবি : কালবেলা

রাজশাহীতে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বাসটিতে আগুন ধরে যায়। রোববার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার উদপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি পুড়ে গেলেও অবশ্য কোনো যাত্রী আহত হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিমু নূর তাজ পরিবহন নামের একটি বাস রাজশাহী থেকে যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। এক পর্যায়ে দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেলে এসে বাসটিতে পেট্রলবোমা ছুঁড়ে পালিয়ে যায়। এতে বাসটিতে আগুন ধরে যায়। পরে চালক বাসটি তৎক্ষণিক থামিয়ে দিলে যাত্রীরা দ্রুত নেমে যায়। এ সময় মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

গোদাগাড়ী থানার ওসি আবদুল মতিন বলেন, ‘কারা বাসে আগুন দিয়েছে তা জানা যায়নি। দ্রুত পালিয়ে যাওয়ায় লোকজন তাদের চিনতে পারেননি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১০

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১১

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১২

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৩

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৪

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৫

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৬

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৭

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৮

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

২০
X