ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

দুধে ধোয়া কার্যালয়ে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

দুধ দিয়ে কার্যালয় ধুয়ে পরিষ্কার করেন সমর্থকরা। ছবি : কালবেলা
দুধ দিয়ে কার্যালয় ধুয়ে পরিষ্কার করেন সমর্থকরা। ছবি : কালবেলা

ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতবার পরাজিত হলেও এবার তৃতীয়বারের মতো পেয়েছেন জয়। আগের চেয়ারম্যানের অনিয়ম, দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ড ইউনিয়ন পরিষদ কার্যালয় কলুষিত করেছে। তাই দুধ দিয়ে কার্যালয় ধুয়ে দায়িত্ব নিয়েছেন নবনির্বাচিত এই চেয়ারম্যান।

ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখরিবাড়ি ইউনিয়ন কমপ্লেক্সে। রোববার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিকতার মাধ্যমে দায়িত্ব বুঝে নেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৭ জুলাই উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ময়নূল হককে পরাজিত করে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলাম শাহীন। এরপর গত ২৪ আগস্ট শপথ গ্রহণ করে ১৮ নভেম্বর দুপুরে দুধ দিয়ে কার্যালয় ধুয়ে পরিষ্কার করেন নবনির্বাচিত চেয়ারম্যানের সমর্থকরা। এ ঘটনার একটি লাইভ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

সমর্থকদের দাবি, গত কয়েক বছরে ইউনিয়ন পরিষদে বহু অসামাজিক কর্মকাণ্ড ও দুর্নীতি হয়েছে। তাই পরিষদ কার্যালয় পবিত্র করতে দুধ দিয়ে ধুয়ে পরিস্কার করেছেন তারা।

তবে বিষয়টিকে অপমানজনক মনে করছেন বিদায়ী চেয়ারম্যান ময়নূল হক। যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শুনলাম, আমি নাকি খারাপ মানুষ ছিলাম। পরিষদে খারাপ কাজ হতো। তাই দুধ দিয়ে ধুয়ে নতুন চেয়ারম্যান দায়িত্ব নিয়েছেন। আমিও নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। কোনো দিন আগের চেয়ারম্যানদের এভাবে অসম্মান করিনি। কিন্তু নবনির্বাচিত চেয়ারম্যান আমাকে অসম্মান করেছেন। পুরো বিষয়টি আসলে নিচু মানসিকতার পরিচয়। আমি বিদায়ের সময় টেপাখরিবাড়ি ইউনিয়নের সর্বসাধারণের ব্যবহারের জন্য একটি অ্যাম্বুলেন্স, এসিসহ আধুনিক অফিস রুম, নগদ ১৬ হাজার টাকা জমা রেখে এসেছি। বাকিটা অত্র ইউনিয়নের সাধারণ মানুষজন বিবেচনা করবে।’

এ প্রসঙ্গে নবনির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন বলেন, ‌‘আমরা আজকে আনুষ্ঠানিকতার মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেছি। গতকালকে উৎসাহী কেউ যদি কিছু করে থাকে তার দায়ভার আমার না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিউশনি না পেয়ে শরবতের দোকান, অভাব জয় বিশ্ববিদ্যালয় ছাত্রের

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাজ্য

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের অবহেলায় হামে শিশু মারা গেছে : নাসিক প্রশাসক

পাগলা মসজিদে মিলল রেকর্ড টাকা

সংসদে হুইপ অপু  / স্বল্প সময়ে জনকল্যাণমুখী ও সাহসী বাজেট দিয়েছে সরকার

যে কারণে ইসলামি ব্যাংকিং প্রয়োজন

১০

ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন হামলা

১১

হারারেতে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

১২

যে তিন অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

১৩

কক্সবাজারে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

১৪

হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আ.লীগ নেতা ফের গ্রেপ্তার

১৫

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

১৬

গ্রুপ পর্বেই বিদায়, সাথে সাথেই দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১৭

আবারও একসঙ্গে নিনা দব্রেভ ও পল ওয়েসলি

১৮

মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮

১৯

দুই পা নেই, তবুও থামেনি জান্নাতুলের স্বপ্ন

২০
X