শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে জামায়াতের মিছিল থেকে ৭ কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলার ম্যাপ। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জ জেলার ম্যাপ। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর মিছিল থেকে সাত কর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের সম্প্রতি করা নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার ফতুল্লা স্টেডিয়াম এলাকা থেকে তাদের আটক করা হয়। ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে মিছিল করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে মিছিল করে তারা। খবর পেয়ে ওই মিছিলে ধাওয়া দিয়ে সাতজনকে আটক করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো- রূপগঞ্জ উপজেলার তারাব এলাকার শহিদুল ইসলাম, একই উপজেলার মাসাব এলাকার দেলোয়ার হোসেন, কৈরাব এলাকার মো. রুবেল, হাটাবো এলাকার ইমরান হোসেন, গোলাকান্দাইলের ইউসুফ গাজী, দড়িকান্দির শফিকুর রহমান বাচ্চু ও আড়াইহাজার উপজেলার ফতেহপুরের দ্বীন ইসলাম।

তারা জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী বলে জানিয়ে ওসি নূরে আযম বলেন, ‘আটক ব্যক্তিরা প্রত্যেকে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তারা মিছিল থেকে নাশকতার পরিকল্পনা করছিল। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে আটক করে। আটক ব্যক্তিদের সম্প্রতি ফতুল্লা থানায় নাশকতার অভিযোগে করা এক মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১০

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১১

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১২

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৩

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৪

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১৫

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১৬

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

১৭

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

১৮

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

১৯

চসিক প্রকৌশলী শাহীন-ফারজানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে মন্ত্রণালয়

২০
X