সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে চা বাগান থেকে লাশ উদ্ধার

সিলেট নগরীর পাঠানটুলাস্থ আলী বাহার চা বাগান থেকে সিতেশ চন্দ গোপ নামের এক যুবকের লাশ উদ্ধার। ছবি : কালবেলা
সিলেট নগরীর পাঠানটুলাস্থ আলী বাহার চা বাগান থেকে সিতেশ চন্দ গোপ নামের এক যুবকের লাশ উদ্ধার। ছবি : কালবেলা

সিলেট নগরীর পাঠানটুলাস্থ আলী বাহার চা বাগান থেকে সিতেশ চন্দ গোপ নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম সিতেশ চন্দ গোপ (৪৫)। তিনি হবিগঞ্জ সদরের ৮ নং ওয়ার্ডের ঘোষপাড়া গ্রামের রাখাল চন্দ গোপের ছেলে।

এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন সিপন লাশ উদ্ধারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সিতেশ চন্দ গত ১৭ নভেম্বর সন্তানসম্ভবা স্ত্রীকে হাসপাতালে ভর্তি করতে সিলেটে এসেছিলেন। পরদিন শনিবার (১৮ নভেম্বর) তার সন্তানের জন্ম হয়। এরপর রোববার (১৯ নভেম্বর) থেকে সিতেশ চন্দ নিখোঁজ হন। তিনি হাসপাতালেই থাকতেন। নিখোঁজের ঘটনায় সোমবার বিকেলে নিহতের বড় ভাই গোপেশ চন্দ্র গোপ জালালবাদ থানায় সাধারণ ডায়েরি করেন।

সরজমিনে গিয়ে দেখা গেছে, লাশের একটি হাত নেই। সেটি শিয়াল খেয়ে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া সিতেশ চন্দ গোপের পাশ থেকে একটি ছুরি ও রক্তমাখা শার্ট উদ্ধার করেছে পুলিশ।

এ ব্যাপারে এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার জহিরুল ইসলাম কালবেলাকে বলেন, আমরা ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে সেটা পরিকল্পিত ভাবে হত্যাকাণ্ড। সিতেশ চন্দ গোপের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখছি। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সাদেক কাওছার দস্তগীর, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট জোন) জহিরুল ইসলাম, এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিনসহ পুলিশের কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১০

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১১

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১২

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৩

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৪

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৫

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

১৭

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

১৮

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

১৯

বিশ্লেষণ / ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন

২০
X