রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আড়াই মাসের ব্যবধানে নরসিংদীতে প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় দফায় আগুন

বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা
বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা

নরসিংদীর রায়পুরায় আড়াই মাসের ব্যবধানে একটি স্কুলে তিনবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ নভেম্বর) দিনদুপুরে উপজেলার বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে তাৎক্ষণিক শিক্ষকরা আগুন নেভায়।

এ সময় শিশু শ্রেণির একটি ক্লাসরুম ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। বারবার একই স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, থানার ওসি মো. আজিজুল রহমান ও শিক্ষা কর্মকর্তা সোহাগ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

খোঁজ নিয়ে জানা যায়, বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত আড়াই মাসে তিন দফায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এমনকি চুরিও সংঘটিত হয়েছে। গত ৩ ও ২২ সেপ্টেম্বর দুদফায় দুর্বৃত্তরা স্কুলটিতে আগুন দেয়। এতে স্কুলের অফিসকক্ষে থাকা দুটি আলমিরা ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। এসব ঘটনায় প্রধান শিক্ষক রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন। পরপর অগ্নিকাণ্ডের দুটি ঘটনায় স্কুলের দপ্তরিকেও বদলি করা হয় । আগের দুটি অগ্নিকাণ্ড সন্ধ্যার পর ঘটলেও মঙ্গলবারের অগ্নিকাণ্ডটি দিনদুপুরেই ঘটেছে।

বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খন্দকার শাহাদত হোসেন বলেন, ‘চুরি ও একাধিকবার আগুন লাগার রহস্য আমরা উদযাটন করতে পারিনি। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে পুলিশ কী পদক্ষেপ নিয়েছে এ তথ্য আমার জানা নেই।’

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক তাহমিনা সরকার বলেন, ‘ঘটনার সময় আমি স্কুলে ছিলাম না, কে বা কারা লাগিয়েছে তা বুঝতে পারছি না। পূর্বের অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আজকের ঘটনায়ও থানায় মামলা দায়ের করব।’

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পূর্বে আগুন লাগার ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। এ ব্যাপারেও মামলা দায়ের করা হবে।’

রায়পুরা থানার ওসি আজিজুর রহমান বলেন, ‘স্কুলের ক্লাসরুমের পর্দায় আগুন লেগেছে। তবে এটা কী কেউ সিগারেট খেয়েই লাগিয়েছে না অন্যভাবে লেগেছে তা জানা নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

শাহ্ সিমেন্টের ‘আর্কিটেকচার: কানেক্টিং গ্লোবাল মডারনিটি উইথ লোকাল আইডেন্টিটি’ সেমিনার

চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ

গ্রুপ পর্বের সেরা একাদশ ঘোষণা করল অপ্টা

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ, ন্যায্য মূল্যের দাবি

এনগেজড, তবে বাগদান নয়! প্রেমে থাকার কথা স্বীকার করলেন নাজনীন নীহা

কৃষিতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি রিজভীর

নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান

১০

নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে

১১

স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী 

১২

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, কবে ও কীভাবে বাস্তবায়ন?

১৩

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই 

১৪

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

১৫

বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২

১৬

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

১৭

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

১৮

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

১৯

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

২০
X