ভোলা প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ভোলায় বিএনপির মশাল মিছিল

ভোলায় বিএনপির মশাল মিছিল। ছবি : কালবেলা
ভোলায় বিএনপির মশাল মিছিল। ছবি : কালবেলা

কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী দেশব্যাপী বিএনপির ডাকা ২২ ও ২৩ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধ সফল করতে ভোলায় মশাল মিছিল করেছে জেলা বিএনপি। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টায় ভোলার ইলিশা সড়কে বিএনপি নেতাকর্মীরা এ মাশাল মিছিল করে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটনের নেতৃত্বে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা এ মিছিলে অংশগ্রহণ করে।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন বলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে, পুলিশি নির্যাতন করে আন্দোলন সংগ্রাম দমানো যাবে না। এ সরকার পদত্যাগ না করা পর্যন্ত ভোলা জেলা বিএনপি মাঠে আছে এবং রাজপথেই আন্দোলন চালিয়ে যাব।

এ সময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রবিন চৌধুরী, ভোলা উপজেলা যুবদলের সদস্য সচিব প্রার্থী বিলাল হোসেন, ভোলা জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী।

মিছিলটি ইলিশা মহাসড়ক পরানগঞ্জ থেকে শুরু হয়ে পাইলট বাজারে গিয়ে শেষ হয়।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১০

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১১

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১২

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৩

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৪

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৫

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৬

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৮

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৯

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

২০
X