বরগুনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

আসাদুজ্জামান মিন্টু মল্লিক, চেয়ারম্যান, হলদিয়া ইউনিয়ন পরিষদ, আমতলী, বরগুনা। ছবি : সংগৃহীত
আসাদুজ্জামান মিন্টু মল্লিক, চেয়ারম্যান, হলদিয়া ইউনিয়ন পরিষদ, আমতলী, বরগুনা। ছবি : সংগৃহীত

আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে আদালত পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ পরিদর্শককে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বুধবার (২২ নভেম্বর) সকালে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলা করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের দক্ষিণ টেপুরা গ্রামের সিদ্দিক মাদবরের স্ত্রী নিলিমা আকতারকে বাড়িতে একা পেয়ে মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার সময় হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক ও তার ৩ সহযোগী ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। ধর্ষণে ব্যর্থ হয়ে ইউপি চেয়ারম্যান তার সহযোগী বাহাদুর মল্লিক, সোহেল মল্লিক ও হানিফ প্যাদার সহযোগিতায় গৃহবধূ নিলিমাকে ব্যাপক মারধর করে রক্তাক্ত জখম করে।

এ সময় তার চিৎকার শুনে স্বামী সিদ্দিক মাদবর স্ত্রীকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে অফিস বাজারের মতি মাদবরের দোকানের সামনে দ্বিতীয় দফা মারধর করে এবং পুলিশকে না জানাতে শাসিয়ে যায়। এমনকি চিকিৎসার জন্য হাসপাতালে যেতেও বাধা দেয় তারা। পরে ওইদিন গভীর রাতে চেয়ারম্যানের চোখ ফাঁকি দিয়ে পটুয়াখালী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় নিলিমা আকতারকে।

পরে চিকিৎসা শেষে বুধবার (২২ নভেম্বর) সকাল ১০টায় বরগুনার নারী ও নির্যাতন দমন ট্রাইব্যনালে ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক ও তার ৩ সহযোগী বাহাদুর মল্লিক, সোহেল মল্লিক ও হানিফ প্যাদার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ বিচারক মো. মশিউর রহমান খান বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ পরিদর্শক মো. কালাম খানকে তদন্ত করে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ের পাবলিক রিলেশন অফিসার পুলিশ পরিদর্শক মো. কালাম খান বলেন, আদালতের নির্দেশ এখনো হাতে পাইনি। হাতে পাওয়া গেলে তদন্ত কার্যক্রম শুরু করা হবে।

ভিকটিম নিলিমা আকতার অভিযোগ করে বলেন, হলদিয়া ইউপি চেয়ারম্যান প্রায় আমাকে উত্ত্যক্ত করত। মঙ্গলবার (১৪ নভেম্বর) আমাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় না পেরে আমাকে মারধর করে গুরুতর জখম করে। আমার স্বামী আমাকে রক্ষার জন্য এগিয়ে এলে তাকেও মারধর করে। এমনকি আহত অবস্থায় আমাকে চিকিৎসার জন্য হাসপাতালেও যেতে দেয়নি। পুলিশকেও না জানাতে শাসায় তারা। এ ঘটনার বিচার চাই আমি।

এদিকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন, ওই নারীকে আমি চিনি না। তার স্বামী একজন মাদক বিক্রেতা তার বিচার করায় আমার নামে এ মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

আমতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, বিষয়টি আমার জানা নেই। আদালতের নির্দেশনা অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

সিআইডি প্রধান হলেন মোশাররফ

১০

ক্রিকেটার নাঈমকে হেনস্তা / ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

১১

ইন্টারনেট বিল দিতে দেরি, দুই নারীকে মারধর

১২

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী

১৩

জুনের আকাশে ‘স্ট্রবেরি মুন’, যখন-যেভাবে দেখা যাবে বাংলাদেশ থেকে 

১৪

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল

১৫

‘পারমাণবিক অস্ত্র তৈরি ছাড়া ইরানের হাতে আর কোনো বিকল্প নেই’

১৬

বাসের ধাক্কায় আহত মাসুদকে বাঁচানো গেল না

১৭

বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত

১৮

নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে শিক্ষার্থীদের: মিফতাহ্ সিদ্দিকী

১৯

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

২০
X