নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

জমি বিক্রি করে মনোনয়নপত্র কিনেছেন গ্রাম পুলিশ এসকেন আলী

গ্রাম পুলিশ মো. এসকেন আলী। ছবি : কালবেলা
গ্রাম পুলিশ মো. এসকেন আলী। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. এসকেন আলী (৪১) নামে এক ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মনোনয়নপত্র উত্তোলন করেছেন। বুধবার (২২ নভেম্বর) দুপুরে লালপুর উপজেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ মনোনয়ন উত্তোলন করেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী মো. এসকেন আলী (৪১) লালপুরের বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আকবর আলী ছেলে। বর্তমানে তিনি ১ নম্বর লালপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ (চৌকিদার) হিসেবে কর্মরত রয়েছেন।

স্বতন্ত্র প্রার্থী মো. এসকেন আলী বলেন, ২০ বছর আগ থেকে আমার খুব স্বপ্ন আমি এমপি ভোট করবে। কিন্তু টাকার জন্য সেই স্বপ্ন পূরণ করতে পারিনি। আমার নিজের এক কাটা জমি ছিল। সেই জমি বিক্রির টাকা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছি। আমি বিশ্বাস করি, আমি নির্বাচনে জিতব। দল-মতনির্বিশেষ সবাই আমাকে ভোট দেবে বলে আমি আশাবাদী। অনেকে নিজের দলের নেতাকে কেউ ভালোবাসা না, ভোট দেয় না।

তিনি বলেন, আমি আগেও দুবার মেম্বার পদে ভোটে দাঁড়িয়ে ছিলাম। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ভোট করতে পোস্টার ছাপিয়ে ছিলাম। কিন্তু আর্থিক সংকটে ভোট করতে পারিনি। তাই স্বপ্নপূরণ করতে আড়াই লাখ টাকায় জমি বিক্রি করেছি। নির্বাচনে জিতলে গরিব-অসহায় মানুষের জন্য কাজ করব। সবাই আমার জন্য দোয়া করবেন।

স্থানীয় সাংস্কৃতিক কর্মী রফিকুল ইসলাম নান্টু জানান, আমেরিকার প্রেসিডেন্ট যদি বাদাম বিক্রি করতে পারেন, ভারতের প্রধানমন্ত্রী যদি চা বিক্রেতা হতে পারেন, তাহলে গ্রাম পুলিশ এসকেন কেন সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখতে পারবে না? এটি তার গণতান্ত্রিক অধিকার।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১১

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১২

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

১৩

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১৪

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১৫

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১৬

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৭

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১৮

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৯

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

২০
X