বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ, সহকারী দগ্ধ

বগুড়া জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
বগুড়া জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

বগুড়ায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় ট্রাকচালকের সহকারী দগ্ধ হয়েছেন। বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মধুপুর নামক স্থানে চলন্ত ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপের এ ঘটনা ঘটে। দগ্ধ আরিফুল ইসলাম (২৫) বগুড়া সদর উপজেলার গোকুল বেহুলার বাসরঘর এলাকার শহিদুল ইসলামের ছেলে। তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধ আরিফুলের বারত দিয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আশিক ইকবাল জানান, চালকের অনুপস্থিতিতে সহকারী আরিফুল ট্রাকটি চালিয়ে রংপুরের শঠিবাড়ি যাচ্ছিলেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কে পাকুড়তলা ও রহবল বাজারের মাঝামাঝি মধুপুর নামক স্থানে দুর্বৃত্তরা ট্রাক লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে ধানের জমিতে নেমে যায় এবং চালকের আসনে থাকা সহকারী আরিফুল দগ্ধ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে আরিফুলকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পুলিশ পরিদর্শক আশিক ইকবাল বলেন, ‘আরিফুলের মুখ, হাত ও পিঠের একাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া পেট্রলবোমায় ট্রাকের সামনে অংশ কিছুটা পুড়ে গেছে।’ এ বিষয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১০

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১১

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১২

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৩

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৪

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৬

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৭

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৮

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৯

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

২০
X