কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ইজিবাইকের জন্য হত্যা করা হয় মানিককে

ডিবির হাতে গ্রেপ্তার আসামিরা। ছবি : কালবেলা
ডিবির হাতে গ্রেপ্তার আসামিরা। ছবি : কালবেলা

চালক মানিককে (২৪) গলা কেটে হত্যায় ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে সিরাজগঞ্জের কামারখন্দে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি জুলহাজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলো, সদর উপজেলার কালিয়া উত্তরপাড়ার মৃত বাবু শেখের ছেলে খোকন শেখ (২৩) ও একই এলাকার ছামাদ শেখের ছেলে সাদ্দাম শেখ (২১)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি জুলহাজ উদ্দীন জানান, নিহত মানিক ৩/৪ মাস আগে কিস্তিতে একটি ইজিবাইক কেনে। প্রতিদিনের মতো গত মঙ্গলবার দুপুরে সে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। ওই দিন রাত ১০টা পার হলেও মানিক বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা তার মুঠোফোনে একাধিকবার ফোন করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

পরে মানিকের পরিবারের সদস্যরা বুধবার সকালে কামারখন্দ উপজেলার ঝাঐল উত্তরপাড়ার একটি বেতের বাগানে একজনের গলা কাটা মরদেহ পড়ে আছে এমন খবরে সেখানে গিয়ে নিশ্চিত হয় মরদেহটি মানিকের। মানিককে হত্যা করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ইজিবাইক ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কামারখন্দ থানায় মানিকের মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

ডিবির ওসি জানান, এ ঘটনায় মানিকের মরদেহ শনাক্তের পর আসামিদের শনাক্ত করে বুধবার রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খোকন শেখ ও সাদ্দাম শেখকে গ্রেপ্তার করা হয়। পরে আসামি খোকনের দেওয়া তথ্যের ভিত্তিতে বেলকুচি থানা এলাকা থেকে নিহত মানিকের ইজিবাইকটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত আসামি খোকন ও সাদ্দামকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ইজিবাইকচালক নিহত মানিক তাদের পার্শ্ববর্তী গ্রামে বসবাস করে। নিহত মানিকের ইজিবাইক নতুন হওয়ায় আসামি খোকন, সাদ্দাম ও করিম (ছদ্মনাম) পরিকল্পনা করে যে, মানিকের ইজিবাইক ছিনতাই করে বিক্রি করে টাকা ভাগ করে নেবে।

পরিকল্পনার অংশ হিসেবে খোকন এবং সাদ্দাম মানিকের বাড়িতে গিয়ে ইজিবাইক ভাড়া করার জন্য মোবাইল নাম্বার নিয়ে আসে। ঘটনার দিন সন্ধ্যার দিকে আসামিরা নিহত মানিকসহ তার ইজিবাইকে করে তিনজন আসামি কামারখন্দ থানা এলাকার উদ্দেশে রওনা হয়। ঘটনাস্থলে পৌঁছালে গ্রেপ্তারকৃত আসামি সাদ্দাম প্রস্রাব করার কথা বলে ইজিবাইক থামাতে বলে। মানিক ইজিবাইক থামালে তিনজন আসামি মিলে তাদের পূর্ব পরিকল্পনা মতো মানিকের গলায় ধারাল ছুরি ধরে ইজিবাইক থেকে নিচে নামতে বলে। মানিক ইজিবাইক থেকে নিচে নামলে আসামিরা তাকে বেত বাগানে নিয়ে গিয়ে এন্ডিকাটার দিয়ে গলা কেটে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। ইজিবাইকটি আসামি খোকনের বোন জামাই আশরাফুলের বাড়ি বেলকুচিতে রেখে যে যার বাড়িতে চলে যায়।

জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

টাংগাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১০

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

১১

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

১২

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

১৩

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

১৪

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

১৫

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

১৬

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১৭

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১৮

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১৯

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

২০
X