বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে হাজি সমাবেশ অনুষ্ঠিত

উপজেলার বহরপুর ইউনিয়নে হাজি সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
উপজেলার বহরপুর ইউনিয়নে হাজি সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে হাজি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) গোহাইলবাড়ী সিদ্দিকীয়া আইন উদ্দিন আহম্মেদ ওয়াজেদুন নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় হাজিদের নিয়ে রাজবাড়ী হাজি কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

হাজি আ স ম গোলাম মোস্তফার সভাপতিত্বে, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমের সার্বিক তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভাণ্ডারিয়া দরবার শরিফের (পীর) মাও মো. সিরাজুম্মুনির, সংগ্রাম পুর দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আবুল কাশেম, বৃচিত্রা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও. আব্দুল হাইজোয়াদ্দার, বহরপুর হাজি কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ আকমল হোসেন প্রমুখ।

বহররপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, আল্লাহপাক যেন প্রতিবছরের ন্যায় এভাবেই আমাকে হাজিদের নিয়ে একটি সমাবেশ করার তৌফিক দান করেন।

সকাল ৮টা থেকে হাজি সমাবেশের কার্যক্রম শুরু হয়ে বিভিন্ন আলোচনা শেষে জোহরের নামাজের পর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এ সমাবেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের

৮ জেলায় চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ, পাবেন বিভিন্ন সুবিধা

প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

টি-টোয়েন্টি ইতিহাসে ভারতের সবচেয়ে বড় হার

ফ্রান্স-মরক্কো ম্যাচে বিতর্কিত সেই আর্জেন্টাইন রেফারি

বরিশাল মেট্রোপলিটনের ৩ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

এসএসসি পাসেই ১৪৬০ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন যেভাবে

৮ জেলায় চাকরি দিচ্ছে ব্র্যাক, দ্রুত আবেদন করুন

কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেল

১০

চট্টগ্রামে রেকর্ড বৃষ্টি, তলিয়ে গেছে দোকানপাট

১১

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

১২

বিনামূল্যে ট্রেনযাত্রীদের তৃষ্ণা মেটানো মুন্নু শেখকে সম্মাননা

১৩

৬৬ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, আবেদন অনলাইনে

১৪

হলিউডে ঝড় তুলতে আসছে ‘দ্য ওডিসি’

১৫

কক্সবাজারসহ ৩ জেলায় এইচএসসি পরীক্ষা স্থগিত

১৬

ইরাকে খামেনির মরদেহ, শেষযাত্রায় জনসমুদ্র

১৭

এফ-৩৫ দিলেই তুরস্ক যুক্তরাষ্ট্রের বন্ধু হবে না: নেতানিয়াহু

১৮

বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে হামলা

১৯

শেরপুরে বিদ্যুতায়িত হয়ে ৫ গরুর মৃত্যু

২০
X