উপকূল প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে অর্ধগলিত রয়েল বেঙ্গল টাইগারের মরদেহ উদ্ধার

কাঁচিকাটা এলাকা থেকে বাঘের মরদেহটি উদ্ধার করে বন বিভাগ। ছবি : কালবেলা
কাঁচিকাটা এলাকা থেকে বাঘের মরদেহটি উদ্ধার করে বন বিভাগ। ছবি : কালবেলা

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে অর্ধগলিত একটি মৃত বাঘ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাঁচিকাটা এলাকা থেকে বাঘের মরদেহটি উদ্ধার করে বন বিভাগের কৈখালী স্টেশনের সদস্যরা।

শনিবার (২৫ নভেম্বর) লোকালয়ে এনে বাঘের মরদেহটি মাটিতে পুঁতে ফেলা হয়।

বন বিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা সজল কুমার দ্বীপ জানান, সুন্দরবনের কাঁচিকাটা এলাকায় টহলকালে শুক্রবার (২৪ নভেম্বর) অর্ধগলিত অবস্থায় বাঘটিকে নদীতে ভাসতে দেখেন তারা। পরে বাঘটি উদ্ধার করে শনিবার (২৫ নভেম্বর) লোকালয়ে ফেরে টহলকারীরা দলটি। বয়সজনিত কারণে বাঘটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সরকারী বন সংরক্ষক কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, কাঁচিকাটা রায়মঙ্গল এলাকা থেকে বাঘের অর্ধগলিত মরদেহটি নদী থেকে উদ্ধার করা হয়। অর্ধগলিত বাঘটি মাটিচাপা দেওয়া হয়েছে। ২০-২৫ বছর বয়স হওয়ায় বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা যেতে পারে বলে ধারণা করছি।

এ ঘটনায় শ্যামনগর থানায় বন বিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা সজল কুমার দ্বীপ বাদী হয়ে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন থানার ওসি মো. আবুল কালাম আজাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১০

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১১

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১২

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

১৩

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

১৪

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১৫

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১৬

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১৭

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৮

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৯

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

২০
X