কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১০:৪৪ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়ন পেয়ে সাকিব-মাশরাফির প্রতিক্রিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ।

আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নৌকায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী মুর্তজা এবং জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন সাকিব ও মাশরাফী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে চান বলে জানিয়েছেন তারা।

মাশরাফী মুর্তজা বলেন, ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমার ওপর তিনি আস্থা রেখেছেন। গত পাঁচ বছর চেষ্টা করেছি নড়াইল-২ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকতে। আগামীতে আরও ভালো কিছু করতে পারব আশা করি।’

সাকিব আল হাসান ৩টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছিলেন। প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন নিজ এলাকা মাগুরা-১ আসনে।

মনোনয়ন নিয়ে সাকিব বলেছেন, ‘প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমাকে মাগুরা-১ থেকে নির্বাচনের সুযোগ করে দেওয়ায়। মাগুরা-১ আসনের সব নেতাকর্মী ও এলাকার প্রত্যেক মানুষকে পাশে নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে চাই।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ার এই খুদে পোকাটি উত্তর আমেরিকার কোটি কোটি গাছ ধ্বংস করেছে

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক আরোপের হুমকি

বিলে গোসলে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, নজরদারি ও সামরিক স্থাপনায় ব্যাপক আঘাত

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ময়মনসিংহে ব্যবসায়ীকে কোপাল স্বেচ্ছাসেবক লীগ নেতা

১৮ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

দুপুরের মধ্যে ৮ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

ট্রান্সকম গ্রুপে নিয়োগ, আবেদন ২২ জুলাই পর্যন্ত

১০

সরকারের ৫ মাস পূর্তি / শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

১১

মাইন বিস্ফোরণে আগুনে পুড়ল দুটি তেলবাহী ট্যাংকার

১২

বই পড়ে পুরস্কার পেল পৌনে তিন হাজার শিক্ষার্থী

১৩

১৮ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

শিক্ষার্থীরা কেউ অটোপাসের দাবিতে রাজপথে নামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবি ছাত্রী

১৬

নবাবগঞ্জে মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঢাকা

১৭

১৮ জুলাই: অভ্যুত্থানের প্রথম বিজয় এসেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে

১৮

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

১৯

ঝিনাইদহে ওসির সামনে ২ সাংবাদিকের ওপর হামলা

২০
X