তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই

সাতক্ষীরা জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
সাতক্ষীরা জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

সাতক্ষীরার তালায় চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। চালক শরিফুল ইসলাম মোড়ল (৪৫)-কে অচেতন অবস্থায় উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এলাকাবাসী। শরিফুল উপজেলার জুজখোলা গ্রামের শাহাজান মোড়লের ছেলে।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তালা-পাটকেলঘা সড়কের গোপালপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার আগে বিলে ধান কাটতে যাওয়ার সময় দেখি বিলের মধ্যে একজন ব্যক্তি অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তখন তার মুখ দিয়ে লালা বের হচ্ছিল। আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।

তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান জানান, দলীয় মিটিংয়ে অংশগ্রহণের জন্য পাটকেলঘাটায় যাওয়ার পথে একটি লোক অচেতন অবস্থায় পড়ে আছে জেনে এলাকাবাসীর সহযোগিতায় তালা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

শরিফুলের স্ত্রী জেসমিন আক্তার বলেন, ঘটনার দিন বিকেলে দুই ব্যক্তি ডাবসহ ভাড়া নিয়ে তালায় যাওয়ার কথা জানায় আমাকে। সন্ধ্যায় তার ফোনে আর পাওয়া যায়নি। রাতে জানতে পারি তাকে অচেতন করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে।

তিনি বলেন, আমার স্বামী আগে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালাতেন। অসুস্থ হয়ে পড়ার কারণে সেই মোটরসাইকেল বিক্রি করে এবং এনজিও থেকে লোন তুলে বছরখানেক আগে এই ইজিবাইকটি কেনে। এখন সেটাও ছিনতাই হয়ে গেল।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ত্রিদেব দেবনাথ জানান, সকালে রাউন্ডে গিয়ে দেখি তার জ্ঞান ফিরলেও কথা বলতে পারছে না। তাকে চেতনা নাশক কোনো ওষুধ খাওয়ানো হয়েছে।

তালা থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাকে চেতনা নাশক ওষুধ খাওয়ানো হয়েছে বলে আমরা জেনেছি। ছিনতাইকারিদের আটক ও ইজিবাইক উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

১০

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

১৪

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

১৫

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

১৬

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

১৭

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

১৮

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

১৯

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

২০
X