শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে পণ্যবাহী ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ, চালকের সহযোগী দগ্ধ

সোনারগাঁ এশিয়ান হাইওয়েতে পুড়ছে পণ্যবাহী ট্রাক। ছবি : সংগৃহীত
সোনারগাঁ এশিয়ান হাইওয়েতে পুড়ছে পণ্যবাহী ট্রাক। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এশিয়ান হাইওয়েতে পণ্যবাহী একটি ট্রাকে দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এতে ট্রাকটির চালকের সহযোগী (হেলপার) দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শিংলাবো এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ মো. সায়মন (২০) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) শেখ বিল্লাল হোসেন। তিনি বলেন, ‘সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকা থেকে টাইলসবাহী একটি ট্রাক সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রাকটি এশিয়ান হাইওয়ের (ঢাকা বাইপাস রোড) শিংলাবো এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছোড়ে। এতে ট্রাকটির সামনে অংশে আগুন ধরে যায়।’

‘ট্রাকের চালক দ্রুততার সাথে নেমে যেতে পারলেও তার সহযোগীর দুই হাত মারাত্মকভাবে দগ্ধ হন। স্থানীয়রা তাকে হাসপাতালের দিকে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভায়। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।’ ট্রাকে অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

১০

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১১

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১২

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৩

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৪

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৬

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

১৭

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৮

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১৯

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

২০
X