বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:৫৮ এএম
অনলাইন সংস্করণ

শোকজ করায় আনন্দিত শামীম ওসমান

শোকজের ব্যাখ্যা দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একেএম শামীম ওসমান। ছবি : সংগৃহীত
শোকজের ব্যাখ্যা দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একেএম শামীম ওসমান। ছবি : সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কারণ দর্শানোর নোটিশ পেয়ে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে এই আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী ইয়াসিন হাবীবের কক্ষে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেন তিনি।

পরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে কথা বলেন শামীম ওসমান। নির্বাচন কমিশন তাকে শোকজ করায় তিনি আনন্দিত বলে জানান।

গত শুক্রবার নারায়ণগঞ্জ-৪ আসনের অধীন ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন পাড়া-মহল্লায় শামীম ওসমানের পক্ষে তার অনুসারী নেতাকর্মীরা মিছিল করেন। এ সময় তারা শামীম ওসমানের পক্ষে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ে।

এই প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘নির্বাচন কমিশন আমাকে নোটিশ দিয়েছে। গত পরশুদিন নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার সমস্ত এলাকায় আওয়ামী লীগের উদ্যোগে শান্তি মিছিল হয়। যেহেতু সারা বাংলাদেশে বিএনপি-জামায়াত এবং জঙ্গিরা জ্বালাও-পোড়াও অভিযান চালাচ্ছে, মানুষকে হত্যা করছে, রাজনীতির নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তার প্রতিবাদে আমার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃত্বে মহল্লায়-মহল্লায় শান্তি মিছিল হয়েছে। সেই শান্তির প্রতীক নৌকা। যখন নির্বাচন থাকে না তখনও স্লোগানে নৌকার কথাটি আছে। কোনো কোনো জায়গায় হয়তোবা নৌকার স্লোগানও এসেছে, প্রতীকও এসেছে।’

‘যেহেতু এই প্রোগ্রামটা রাজনৈতিক প্রোগ্রাম তাই নির্বাচন কমিশন আমাকে এই নোটিশ দিতে পারেন না। কিন্তু তারপরও আমি নির্বাচন কমিশনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। অনেকের মুখে চুনকালি দিয়ে নির্বাচন কমিশন প্রমাণ করেছে, জাতির পিতার কন্যা শেখ হাসিনার অধীনে বর্তমান নির্বাচন কমিশন একটি স্বাধীন নির্বাচন কমিশন।’

আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, ‘দেশে-বিদেশে অনেকে নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন করেছেন। আমি এতগুলো নির্বাচন করেছি এবং দেখেছি। আমি কোনোদিন দেখি নাই, পত্রিকার রিপোর্টের কারণে প্রার্থীকে তলব করা হয়, যেখানে প্রার্থী উপস্থিত নাই। এতে আমার দুঃখ পাওয়ার কথা, দুঃখ না পেয়ে আমি আনন্দিত হয়েছি। নির্বাচন কমিশন প্রমাণ করেছে তারা যথেষ্ট শক্তিশালী। বাংলাদেশে একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দেওয়ার দক্ষতা তাদের আছে।’

‘এই রকম একটা কমিশন আশা করেছিলাম, যারা কোনো প্রশ্নে আপোস করবেন না, প্রার্থী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।’

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X