চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:৫২ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৭ এএম
অনলাইন সংস্করণ

এমপি হতে চেয়ারম্যানের পদত্যাগ, বাছাইয়ে বাতিল হলো মনোনয়ন

খন্দকার রুহুল আমিন। ছবি : সংগৃহীত
খন্দকার রুহুল আমিন। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে নোয়াখালী- ১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন। এজন্য তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। গত বুধবার (২৯ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগ তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করে।

রোববার (৩ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদের নোয়াখালী- ১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের মনোনয়ন যাচাই-বাছাইকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ভোটার তালিকায় তথ্যের গরমিলের দায়ে তার মনোনয়নপত্র বাতিল করেন।

এছাড়াও নোয়াখালী-১ আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী সাইদ মোহাম্মদ তুষারের মনোনয়নও একই কারণে বাতিল করা হয়েছে।

নোয়াখালীতে মনোনয়ন বাতিল করা আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ কিরন। নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের প্রার্থী ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান। ঋণখেলাপির দায়ে এই দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়ন বাতিলের আদেশের বিরুদ্ধে তারা নির্বাচন কমিশেন আপিল করবেন বলে কালবেলাকে নিশ্চিত করেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নোয়াখালী জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৫৫ জন প্রার্থীর মধ্যে ১৮ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বাকি ৩৭ জনের মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১০

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১১

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১২

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৩

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৪

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৬

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৭

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৮

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৯

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

২০
X