কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:০৬ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ডিবি পরিচয়ে ছয় লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৫

টাকা লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। ছবি : কালবেলা
টাকা লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। ছবি : কালবেলা

ডিবি পুলিশ পরিচয়ে এক প্রবাসীর ব্যাংক থেকে তোলা টাকা লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলো- রিয়াজ ওরফে ডিবি রিয়াজ (৩৭), মনির ওরফে দারোগা মনির (৪৭), ড্রাইভার সোহেল রানা (৩৮), সুমন শেখ ওরফে আমির হোসেন (৪২) ও নেসার (৩২)।

ঢাকার পুলিশ সুপার জানান, গত ১২ নভেম্বর কুয়েত প্রবাসী রবিউল আউয়াল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকার একটি ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে রিকশায় বাড়ি ফেরার পথে মালিভিটা এলাকায় একটি মাইক্রোবাস তার গতিরোধ করে। এসময় ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে তারা। পরে তার হাত-পা বেঁধে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে তাকে ঢাকা-মাওয়া হাইওয়েতে ফেলে যায়। এ ঘটনায় ভিকটিম রবিউল আউয়াল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডাকাতি মামলা দায়ের করলে, পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ সাভার ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা পেশাদার ডাকাত এবং তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানাসহ রাজধানী ও আশপাশের জেলায় একাধিক মামলা রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১০

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১১

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

১২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

১৩

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

১৪

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

১৫

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১৬

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১৭

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

১৮

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

১৯

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

২০
X