দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

দিনাজপুরে বাসে আগুন

দাঁড়িয়ে থাকা যাত্রীবিহীন একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
দাঁড়িয়ে থাকা যাত্রীবিহীন একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

দিনাজপুরে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা যাত্রীবিহীন একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও বাসের বেশকিছু অংশ পুড়ে গেছে।

সোমবার (৪ ডিসেম্বর) রাত ২টার দিকে শহরের মির্জাপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ওসি ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌শহরের মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পার্ক করে রাখা এইচ.এ.প্লাস পরিবহন (ঢাকা মেট্রো ব- ১৫-৩৪২৬) নামে একটি বাসে কে বা কারা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত বাসের সহকারী অমল বিশ্বাস জানান, বাসটি টার্মিনালে রাখা ছিল। বাসের দরজা জানালা বন্ধ করে রাত আনুমানিক দেড়টার দিকে গাড়ি পরিষ্কার করে খাওয়ার জন্য হাইওয়ে হোটেলে চলে যাই। পরে বাসে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ছুটে যায়। প্রাথমিক তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

১০

রিজার্ভ আরও বাড়ল

১১

১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

১২

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

১৩

মিসর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

১৪

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩

১৫

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক

১৬

সরকারি সম্পত্তি আত্মসাৎ / সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

১৭

মিরপুরে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

১৮

পাহাড় ধসের শঙ্কা: পাঁচ জোনে বিভক্ত চট্টগ্রাম, ৮ শেল্টার হোম প্রস্তুত

১৯

ডিএমপির ৬ ডিসির পদে রদবদল

২০
X