কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০৬:৫৪ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সিন্ডিকেট করলে কাঁচা চামড়া রপ্তানি : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি : সংগৃহীত
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি : সংগৃহীত

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এরপরও ট্যানারি মালিকরা সিন্ডিকেট করে মৌসুমী ব্যবসায়ীদের ঠকালে কাঁচা চামড়া রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ বুধবার (২৮ জুন) দুপুরে রংপুর নগরীর সাগরপাড়া চিকলিপার্কের লেকভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই কথা বলেন।

টিপু মুনশি বলেন, চামড়ার দাম যাতে নির্ধারিত দামের চেয়ে সাধারণ মানুষ কম না পায় সেজন্য সরকারের বিভিন্ন দপ্তর কাজ করছে। মৌসুমি ব্যবসায়ীরা লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করলে সিন্ডিকেট হস্তক্ষেপ করতে পারবে না।

তিনি বলেন, ভারতের সীমান্ত দিয়ে চামড়া পাচার রোধসহ অসাধু ব্যবসায়ীদের রুখতে নজরদারি রাখবে প্রশাসন। ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরে লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৪৮ টাকা।

মন্ত্রী বলেন, চামড়ার ন্যায্যমূল্য পেতে এক সপ্তাহ ঢাকায় চামড়া ঢোকা বন্ধ করা হয়েছে। যখনই আমরা রপ্তানির অনুমতি দেই, তখনই দেখা যায় দামের কিছুটা উন্নতি হয়। কারসাজির মাধ্যমে দাম কম দেওয়া বা চামড়া না নেওয়ার চেষ্টা করলে আমরা ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমোদন দেব।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষক খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে না থাকার আহ্বান জেলা প্রশাসনের

গুঞ্জনের মধ্যেই ছবি প্রকাশ, আলোচনায় পূজা

পিতৃত্বের স্বপ্ন কি অধরা থেকে যাচ্ছে? জেনে নিন অন্তরালের ৩ কারণ

এসএসসির ফল, এইচএসসির ‘পুনঃপরীক্ষা’ নিয়ে শিক্ষা বোর্ডের বার্তা

আদনানের প্রথম সিনেমায় সিয়ামের সম্ভাবনা

আকাশ ছুঁয়েছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের টিকিটের দাম

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে দুর্নীতি ও লুটপাটের অভিযোগ

দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন জেনিফার

শহীদদের স্বজনদের সামনে দাঁড়ালে অপরাধী মনে হয়: মির্জা ফখরুল

১০

ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিভ্রাট

১১

এতিমখানায় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, শ্বাসরোধে হত্যার অভিযোগ

১২

জন্মদিনের আনন্দের পর পিতৃহারা টোটা

১৩

হরমুজে উত্তেজনা / তুরস্ক-সিরিয়া হয়ে নতুন তেল পাইপলাইন করবে ইরাক

১৪

ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

১৫

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

১৬

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তুরস্কে গ্রেপ্তার ১১৯

১৭

তিন দিন সাগরে ভেসে থাকার পর ৫ জন উদ্ধার

১৮

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

১৯

যে ৫ কারণে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন

২০
X