ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে নানা আয়োজনে হানাদারমুক্ত দিবস পালিত

ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা
ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ছবি : কালবেলা

নানা আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে হানাদার মুক্ত দিবস দিবস পালিত হয়েছে ৬ ডিসেম্বর (বুধবার)। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় আজকের এই দিনে মুক্তিবাহিনী ও মুক্তিযোদ্ধাদের যৌথ অভিযানে পিছু হটে পাক হানাদার বাহিনী। মুক্ত হয় ঝিনাইদহ জেলা।

৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালীতে পাকহানাদার বাহিনীর সাথে প্রথম সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়। এ ছাড়া শৈলকূপা থানা আক্রমণসহ আবাইপুর, কামান্না, আলফাপুর ও গাড়াগঞ্জে হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধা দের সম্মুখ যুদ্ধ সংঘটিত হয়। জেলায় ৯ মাসের স্বাধীনতা যুদ্ধে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানসহ ২৭৬ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।

দিনটি উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আজিম উল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্র নাথ রায়, জেলা পরিষদের চেয়ারম্যান এম হারুন অর রশিদ ও পৌর মেয়র মো. কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।

এ ছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকতা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এর আগে স্থানীয় শহীদ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পুরো শহর প্রদক্ষিণ করে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিজয়ের ৫৩ বছর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ফাইনালে মেসিদের পিঠ ফেরানোয় বিতর্ক, নেপথ্য কারণ স্পষ্ট করলেন লিসান্দ্রো

শিক্ষা ক্যাডারের বদলি এখন তিন কমিটির হাতে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সৌদি প্রবাসী নিহত 

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

আমরা মাইর খাইনি, দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

মালয়েশিয়ায় প্রফেসর স্থপতি রফিক আজমের পঞ্চম একক স্থাপত্য প্রদর্শনী এবং আন্তর্জাতিক গ্রন্থ উন্মোচন

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

১০

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

১১

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

১২

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

১৩

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

১৪

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

১৫

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

১৬

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

১৭

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

১৮

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

১৯

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

২০
X