সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

থানা হাজত থেকে পালানো আসামি ফের গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া রাসেল আহমদ রাসু। ছবি : কালবেলা
গ্রেপ্তার হওয়া রাসেল আহমদ রাসু। ছবি : কালবেলা

সিলেটের জকিগঞ্জ থানা হাজত থেকে ভেন্টিলেটর ভেঙে পালানো চুরির মামলার আসামি রাসেল আহমদ রাসুকে ২৪ ঘণ্টার সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জকিগঞ্জ পৌরসভার বিলেরবন্দ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

পুলিশ জানায়, রাসেল আহমদ রাসু দুর্ধর্ষ চোর চক্রের সক্রিয় সদস্য। তিনি বাসাবাড়ির ভেন্টিলেটর ভেঙে চুরি করতে খুব পটু। ভেন্টিলেটর ভেঙে ছোট ছিদ্র দিয়ে ঘরে প্রবেশ করে সব কিছু লুটে নেন। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা ও ওয়ারেন্ট রয়েছে। বেশির ভাগ চুরির ঘটনায় ভেন্টিলেটর ভেঙে তিনি এ কাজ করেন। দুর্ধর্ষ চুরির ঘটনায় বেশ কয়েকবার জেলও খেটেছেন। সম্প্রতি তিনি বিলেরবন্দ এলাকায় একটি বাসার ভেন্টিলেটর ভেঙে চুরির ঘটনা ঘটান।

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার কালবেলাকে জানান, চুরির মামলার আসামি রাসেল আহমদ রাসুকে (২৬) গ্রেপ্তার করে জকিগঞ্জ থানা হাজতে রাখলে বুধবার সকালে হাজতের ভ্যান্টিলেটর দিয়ে কৌশলে পালিয়ে যান। আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আসামিকে ধরতে যৌথভাবে অভিযান চালায় জকিগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা পুলিশ।

তিনি আরও বলেন, অবশেষে বৃহস্পতিবার বিকেলে পলাতক আসামি রাসেল আহমেদ রাসুকে জকিগঞ্জ পৌরসভার বিলেরবন্দ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ হেফাজত থেকে পলায়নের ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

এ ঘটনার পর জেলা পুলিশের অতিরিক্ত সুপার (ক্রাইম অ্যান্ড অবস) শেখ মো. সেলিমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X