বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা, পালালেন প্রেমিক

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। ছবি : কালবেলা
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। ছবি : কালবেলা

বরগুনার তালতলীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ১টা থেকে উপজেলার বড়বগী ইউনিয়নের তালুকদারপাড়া ৩নং ওয়ার্ডে প্রেমিক আল মামুনের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। প্রেমিক আল মামুন একই এলাকার আমির হোসেনের ছেলে। এ ঘটনার পর প্রেমিক মামুন বাড়ি থেকে পালিয়েছেন।

ভুক্তভোগী তরুণী জানান, আট বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে আল মামুন তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। সম্প্রতি গোপনে আল মামুন বিয়ে করার কথা শুনে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন। দুই দিন আগে প্রেমিক আল মামুন বিয়ে করার আশ্বাস দিলেও এখন সেই সম্পর্ক অস্বীকার করছে প্রেমিক। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ।

এদিকে প্রেমিক আল মামুন পলাতক থাকায় বক্তব্য পাওয়া যায়নি। তবে তার বাবা বলেন, এ সম্পর্কে আমি কিছু জানি না। স্থানীয়রা এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার কমবেশি সব মানুষই তাদের প্রেমের বিষয়ে অবগত আছে।

ভুক্তভোগী ওই তরুণী বলেন, বারবার বিয়ের আশ্বাস দিয়ে আমাকে একাধিকবার ব্যবহার করেছেন। এখন আমাকে ছাড়া অন্য মেয়েকে বিয়ে করবেন শুনে তার বাড়িতে এসেছি। মামুন আমাকে বিয়ে না করলে এই বাড়ি থেকে কোথাও যাব না।

এ বিষয়ে তালতলী থানার ওসি শহিদুল ইসলাম খান বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৭

যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন

স্টারমারকে তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

জাকসুর উদ্যোগে জাবিতে এক হাজার ফলদ-ঔষধি গাছ বিতরণ

ভূমিকম্পে নিহতের সর্বশেষ সংখ্যা জানাল ভেনিজুয়েলা সরকার

বদলির নির্দেশের দুই মাস পরও একই কর্মস্থলে পিআইও

সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা

রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা

১০

একযোগে কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান

১১

চমক নিয়ে জুলাইয়ে আসছে একগুচ্ছ নতুন স্মার্টফোন

১২

আ.লীগ আমলে তিন বাহিনীর বঞ্চিতদের কাছে ফের আবেদন চাইল সরকার

১৩

যুদ্ধাপরাধের তোয়াক্কা না করে ইরানের রেলসেতুতে মার্কিন হামলা

১৪

টানা ৫ দিন জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

১৫

নতুন পে-স্কেলে গ্রেডভিত্তিক ইনক্রিমেন্টে পরিবর্তন আসছে

১৬

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে?

১৭

পাহাড় ধস: লামায় ৫, চকরিয়ায় ২ জন নিহত

১৮

জাককানইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হলেন খন্দকার নাজমুল হাসান

১৯

নদীর পানি বাড়ছে, ফেনীতে বন্যার শঙ্কা

২০
X